ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : বাঙালিদের প্রধান খাবার হলো ভাত। ভাতে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেটের জোগান। কিন্তু অনেকেই ওজন বেড়ে যাওয়ার ভয়ে ভাত খাওয়া ছেড়ে দেন। ভাতের বদলে বেছে নেন অন্য কোনো খাবার। কিন্তু ভাত খেলেই যে ওজন বাড়বে এমনটা কিন্তু নয়, জানাচ্ছেন পুষ্টিবিদরা। বরং তাদের মতে, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভাতের অবদান অনেকখানি।
পুষ্টিবিদদের মতে, নিয়মিত ভাত খেলে উচ্চ রক্তচাপ, মেটাবলিক সিনড্রোম ও কোমরের মাপ বাড়ার আশঙ্কা কমে যথাক্রমে ৩৪, ২১ ও ২৭ শতাংশ। কিছু কিছু ক্যান্সার প্রতিরোধেরও ক্ষমতা আছে ভাতের। কাজেই শরীর ভাল রাখতে সারা দিনে ১৫০ গ্রামের মতো ভাত খেতেই পারেন। সকাল বিকেল এক প্লেট করে ভাত খাওয়া যেমন ভাল নয়, তেমনই পুরোপুরি বাদ দেওয়ারও দরকার নেই। মাড় না ফেলা ভাত হলে আরো ভাল হয়। কারণ তাতে ভিটামিন বেশি পাওয়া যায়। সুষম খাবারের অংশ হিসেবে পরিমানে অল্প ভাত খেলে ওজন বাড়ে না, বরং অনেক রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…