খেলা

IPL 2023: IPL-এর ইতিহাসের সবচেয়ে বেশি ‘গোল্ডেন ডাক’ পেয়েছেন কে? রোহিতকে পিছনে ফেলে তালিকার শীর্ষে এই প্লেয়ার

ভারতীয় প্রিমিয়ার লিগে যেমন ক্রিকেটাররা অবিশ্বাস্য রেকর্ড সৃষ্টি করেন, তেমনি এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা আইপিএলের ইতিহাসে লজ্জার ইতিহাস লিখেছেন। এক সময় এই তালিকার শীর্ষস্থানে থাকা রোহিত শর্মাকে পিছনে ফেলে বর্তমানে লজ্জাজনক রেকর্ডের শীর্ষস্থান দখল করেছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার মনদীপ সিং। তবে কি সেই বিস্ময়কর রেকর্ড? চলুন আজ এই নিবন্ধে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশিবার ‘গোল্ডেন ডাক’ পাওয়া ক্রিকেটার সম্পর্কে জেনে নেওয়া যাক-

গত ৩১ মার্চ গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইপিএলের ১৬ তম আসরের মেগা আয়োজন। ইতিমধ্যে ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে ক্রিকেটাররা নিজেদের কলাকৌশল দেখানো শুরু করেছে। বিগ-হিট কিংবা অনবদ্য বোলিংয়ের দ্বারা ইতিমধ্যে রেকর্ডের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে শুরু করেছেন বিশ্বের তাবড় তাবড় সমস্ত ক্রিকেটাররা। তবে আজ এই নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল্ডেন ডাক পাওয়া ক্রিকেটার সম্পর্কে।

যদি ২০২২ সাল পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ‘গোল্ডেন ডাক’ পাওয়া ক্রিকেটারের নাম বলি, সেক্ষেত্রে এই তালিকায় যুগ্মভাবে অবস্থান করছিলেন রোহিত শর্মা এবং দীনেশ কার্তিক। উভয় ক্রিকেটার যথাক্রমে ১৪ বার ‘গোল্ডেন ডাক’ হয়েছেন আইপিএলে। তবে চলতি বছর রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের ১৫ তম ‘গোল্ডেন ডাক’ পেয়েছেন মনদীপ সিং। আর এর সাথে সাথে এই তালিকার শীর্ষস্থান দখল করেছেন তিনি। তবে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের একাধিক তারকা ক্রিকেটার। সর্বাধিক ১৩ বার ‘গোল্ডেন ডাক’ পেয়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অজিঙ্কা রাহানে, অম্বাতি রায়ডু, হরভজন সিং, পীযূষ চাওলা এবং অক্ষর প্যাটেল।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026