বলিউড

বলিউডের এই অভিনেত্রীর ছোটবেলাকার ছবি নিয়ে শোরগোল, ৫১ বছর বয়সেও অবিবাহিত, দেখুন অভিনেত্রীর ছবি

বলিউডের তারকাদের নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণের। বিশেষ করে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে সাধারণের। মিডিয়াতে কোন না কোন কারণে চর্চায় থাকেন বলিউডের তারকারা। তাদের ছেলেবেলার ছবি থেকে থেকেই ভাইরাল হয় নেটমাধ্যমে, তা দেখতেও পছন্দ করেন নেটিজেনরা। সম্প্রতি বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী টাব্বুর ছেলেবেলার একটি ছবির ভাইরাল হতে দেখা গিয়েছে নেটদুনিয়ায়, যা বেজায় নজর টেনেছে অভিনেত্রীর ভক্তদের।

সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে নিজের বড় বোনের সাথে দেখা মিলেছে অভিনেত্রীর। তারা দুই বোনই একটা সময় পা রেখেছিলেন এই বলিউড ইন্ডাস্ট্রিতে। ৮০-৯০ দশকে অভিনেত্রীর দিদি ফারজা নাজ অভিনয় দুনিয়ায় এসেছিলেন। তবে পরবর্তীকালে তিনি গায়িকা হয়ে যান। উল্লেখ্য, ১৯৮৫ সালে ‘হাম নওজোয়ান’ ছবির সূত্র ধরে বলিউডে ডেবিউ ঘটে অভিনেত্রীর। এরপর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। ৫১ বছর বয়সেও এই অভিনেত্রী নিজের রূপ ও জৌলুস ধরে রেখেছেন। আজ পর্যন্ত অবিবাহিতই রয়ে গিয়েছেন তিনি। আজও তার এক ঝলক পেতে অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্তরা। সম্প্রতি এই অভিনেত্রীর ছোটবেলাকার ছবি ভাইরাল হতেই উচ্ছ্বসিত নেটজনতা।

সম্প্রতি ভাইরাল হওয়া তার সেই ছবি নিয়ে শোরগোল পড়েছে নেটমহলে। সকলেই নিজেদের প্রিয় অভিনেত্রীর ছোটবেলাকার ছবি দেখে বেজায় খুশি হয়েছেন। খুব সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ভুলভুলাইয়া ২’। বক্সঅফিসে ভালোই ব্যবসা করেছে এই ছবি। ছবিতে অভিনেত্রীর অভিনয় পুনরায় নজর টেনেছে দর্শকদের। দর্শকমহলে প্রশংসিতও হয়েছেন তিনি। খুব শীঘ্রই ‘কুত্তে’, ‘খুফিয়া’, ‘দৃশ্যাম ২’তে অভিনয় করতে দেখা যাবে টাব্বুকে। এছাড়াও ২০২৩’এ মুক্তি পেতে চলেছে তার অভিনীত ‘ভোলা’। আপাতত, অভিনেত্রীর অনুরাগীমহল বড়পর্দায় আবারো তাকে দেখার অপেক্ষায় দিন গুণছেন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026