বিনোদন

Airtel Girl: এয়ারটেল ৪’জি গার্লকে মনে আছে? দেখুন এখনকার ছবি

বিনোদন জগতের ক্ষেত্রে বিজ্ঞাপন একটা বিরাট ভূমিকা পালন করে। এই বিজ্ঞাপনের হাত ধরেই এমন কিছু মুখের সাথে আমাদের পরিচিতি ঘটে, যা ভীষণভাবে মনে থেকে যায় আমাদের। তার মধ্যে অন্যতম হলেন এয়ারটেলের ৪’জি গার্ল। মনে আছে তাকে? চলুন তার সম্বন্ধেই কিছু জেনে নেওয়া যাক।

এয়ারটেলের সেই ৪’জি গার্লের নাম সাশা ছেত্রী। যিনি একটা সময়ে এয়ারটেল গার্ল নামেই পরিচিত হয়েছিলেন সকলের মাঝে। এয়ারটেলের কথা উঠলেই প্রথমেই যার কথা মাথায় আসতো তিনি হলেন সাশা। তবে শোনা যায়, প্রথমেই তিনি এয়ারটেলের হয়ে বিজ্ঞাপন দিতে রাজি ছিলেন না। কারণ তাকে তার লম্বা চুল কেটে ফেলতে বলা হয়েছিল এই বিজ্ঞাপনের জন্য। প্রথমে রাজি না থাকলেও, পরে তিনি রাজি হয়ে যান। বলাই বাহুল্য, এখনো বহু মানুষের কাছে তিনি এয়ারটেল গার্ল নামেই পরিচিত।

২০১৫ থেকে এয়ারটেলের ৪’জি গার্ল হিসেবেই পরিচিতি পেতে শুরু করেন সাশা ছেত্রী। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও যোগদান করেছেন। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার ঝলক মিলবে। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি সেভাবে সক্রিয় নন। তবে তার একাধিক ছবি পাওয়া যাবে সোশ্যাল মিডিয়াতেই। নেটদুনিয়ায় তিনি নেটিজেনদের মাঝে বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ১ লাখের উপর। তবে অনেকেই ভীষণভাবে পরিচিত এই এয়ারটেল গার্লের আসল পরিচয় জানতেন না।

১৯৯৬’তে তার জন্ম। দেরাদুনের স্কুল থেকেই নিজের পড়াশোনা শেষ করেছেন সাশা ছেত্রী। তিনি একজন সঙ্গীতশিল্পী হিসেবেও কাজ করেছেন। এমনকি কপিরাইটের হিসেবেও একাধিক কাজ করেছেন তিনি। উল্লেখ্য, এয়ারটেলের পাশাপাশি ‘‌সানফিস্ট বিস্কুট’‌–এরও বিজ্ঞাপনেও দেখা গিয়েছে সাশাকে।

একটা সময় সোশ্যাল মিডিয়ায় রাতারাতি সেনসেশন হয়ে উঠেছিলেন সাশা। এয়ারটেলের একাধিক বিজ্ঞাপনের মুখ হিসেবে চারিদিকে তার হোডিং ছেয়ে গিয়েছিল। গোটা দেশের মানুষের কাছে এয়ারটেল গার্ল হিসাবে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি। অনেকসময় বিজ্ঞাপনের হাত ধরে পরিচিত হওয়া বহু শিল্পীর আসল পরিচয় আমাদের জানা হয় না। তবে আজ আমরা সকলেই জানলাম আমাদের সকলের প্রিয় এয়ারটেল গার্লের আসল পরিচয়। রিল তার ছবি।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026