নিউজ

নিউটাউনের নতুন কফি হাউসে যেতে চান? তাহলে অনলাইন বুকিং করে ফেলুন

কলকাতা: বছরের শেষ দিনে অথবা নতুন বছরের প্রথমে New Town-এর নতুন Coffee House-এ যাবেন ভাবছেন? কিন্তু নিউটাউনে তৈরি কফি হাউসে গেলেই তো আর টেবিল খালি পাওয়া যাবে না! বাইরে অপেক্ষা করতে হবে। না হলে অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা বা টেবিল রিজার্ভ করার ব্যবস্থাও রয়েছে।

কলেজ স্ট্রিটের পুরোনো কফি হাউস ছেড়ে নিউটাউনের নতুন কফি হাউসে ভিড় জমাচ্ছেন শহর ও শহরতলির অসংখ্য মানুষ। কিন্তু ভিড় এড়াতে নিউটাউন কফি হাউস কর্তৃপক্ষ এখানকার মোট আসনের একাংশ অনলাইন বুকিংয়ের ব্যবস্থা করেছে।

অনলাইন বুকিংয়ের জন্য নিউটাউনের নতুন কফি হাউসের ৩০টি আসন বরাদ্দ করা হয়েছে। এই বুকিংয়ে ওই আসনে ৯০ মিনিট বসার সুযোগ পাওয়া যাবে। বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বুকিং করা যাবে। আসন প্রতি রিজার্ভেশনের খরচ মাত্র ২০ টাকা। নিউটাউনের এই নতুন কফি হাউসের আসন রিজার্ভেশন করা যাবে Book My Show থেকে।

এবার এক নজরে অনলাইন বুকিংয়ের পদ্ধতি সবিস্তারে জেনে নেওয়া যাক।…

প্রথমে Book My Show-এর ওয়েবসাইট খুলে সেখানে Coffee House New Town, Kolkata অনুসন্ধান করুন। Coffee House New Town পাওয়ার পর নিচে দেওয়া Reseerve Your Seat-এ ক্লিক করে Book ক্লিক করুন। Reseerve Your Seat-এ ক্লিক করে Book ক্লিক করার পর সময় এবং মোট আসন সংখ্যা নথিভুক্ত করুন। এর পর Login to Proceed ক্লিক করে নিজের মোবাইল নম্বর, ফেসবুক অথবা জি-মেইল অ্যাকাউন্টের সাহায্যে রেজিস্টার করুন। তারপর পেমেন্ট করার পর আপনার আসন রিজার্ভেশন সম্পূর্ণ হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026