ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : কলমি শাকের দাম কম। কিন্তু এর নানা উপকারিতা রয়েছে। এই শাকটি জলে জন্মায়। আবার জলেই বড়ো হয়ে ওঠে। অনেকেই এই শাকটি খুবই কম খান। তবে এর গুনাগুনগুলি জানলে এই শাক খাওয়া ধরবেন–
১) শারীরিক দুর্বলতা কমায়: শরীর দুর্বল হলে এই শাক খাওয়া উচিত। রোগীদেরকে দ্রুত ঠিক করার জন্য এই শাক খাওয়ানো হয়।
২) হাড় শক্ত করে: কলমি শাকে ক্যালসিয়াম রয়েছে যা হাড়কে মজবুত করে।
৩) বসন্ত রোগে: বসন্ত রোগের প্রতিষেধক হিসাবে পরিচিত কলমি শাক।
৪) মহিলাদের শারীরিক সমস্যায়: মহিলাদের বিভিন্ন শারীরিক সমস্যা দূর করে।
৫) হজমে সহায়ক: কলমি শাক আঁশ জাতীয় খাবার হওয়ায় তা হজমে সাহায্য করে।
৬) চোখ ভালো রাখে: কলমি শাক দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে।
৭) রক্তশূন্যতায়: কলমি শাকে লৌহ থাকায় তা রক্তশূন্যতার রোগীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৮) রোগ প্রতিরোধক: কলমি শাকে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
আসুন জেনে নেই ১০০ গ্রাম কলমি শাকে কি কি থাকে–
১) সোডিয়াম- ১১৩ মিলিগ্রাম।
২) পটাশিয়াম- ৩১২ মিলিগ্রাম।
৩) খাদ্যআঁশ- ২.১ গ্রাম।
৪) প্রোটিন- ৩ গ্রাম।
৫) কার্বোহাইড্রেট- ৫.৪ গ্রাম।
৬) ক্যালসিয়াম- ৭৩ মিলিগ্রাম।
৭) ফসফরাস- ৫০ মিলিগ্রাম।
৮) লৌহ- ২.৫ মিলিগ্রাম।
৯) জলীয় অংশ- ৮৯.৭ গ্রাম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…