আনআইডেন্টিফায়েড ফ্লায়িং অবজেক্ট বা UFO নিয়ে আমাদের আগ্রহের অন্ত নেই। সত্যিই ভিনগ্রহের কোনো প্রাণী আছে কিনা বা থাকলেও তারা পৃথিবীর উপরে এসেছে কিনা এই নিয়ে কমবেশি আমাদের সকলেরই আগ্রহ আছে। এই বিষয়ে দীর্ঘ সময় ধরে চলছে নানা বিতর্ক। এই বিতর্কই আবার উসকে দিলো মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সোমবার UFO নিয়ে একটি ভিডিও পেন্টাগন প্রকাশ করে পেন্টাগন।
ভিডিও তিনটিতে দেখা যাচ্ছে মার্কিন নৌবাহিনীর পাইলটরা UFO এর মুখোমুখি হয়েছেন। পেন্টাগন এই ভিডিও গুলি প্রকাশ করে জানিয়েছে, তারা এই ভিডিও গুলি প্রকাশ করলো কারণ তারা চায়না মানুষের মনে UFO নিয়ে কোনো ভুল ধারণা থাকুক। প্রকাশিত ভিডিও গুলি অস্পষ্ট হলেও প্রকাশ করেছে পেন্টাগন। এর আগে পৃথিবীর অনেক দেশের বিজ্ঞানীরাই দাবি করেছিলেন তাঁরা ভিনগ্রহের প্রাণীদের দেখেছেন। কিন্তু পেন্টাগন কখনোই এমন দাবি করেনি। এবার তারাই UFO এর ভিডিও প্রকাশ করলো।
ভিডিও প্রকাশ করে পেন্টাগন জানিয়েছে, “ভিডিও গুলি খুব পরিষ্কার নয়, কিন্তু এগুলো পেন্টাগনের ক্যামেরায় ধরা পড়েছে। এগুলি সন্দেহজনক ভিডিও। আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা। মানুষের মনে UFO নিয়ে যাতে কোনো ভুল ধারণা না তৈরি হয় তাই আমরা এই ভিডিওগুলি প্রকাশ করলাম।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…