ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আজকাল যে সমস্যাটা প্রায় প্রতিটা মানুষেরই দেখা যায়, সেটা হলো নিদ্রাহীনতা। রাতে ঘুম না আসার সমস্যায় ভোগেন অনেকেই। আর রাতে সঠিক ভাবে ঘুম না হলে সারাদিন কোনো কাজেই ঠিকঠাক মন লাগেনা। তাই রাতে সঠিক পরিমাণে ঘুমানো খুবই দরকারী। চিকিৎসকরা বলছেন, নিয়মিত খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন ঘটালেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিছু কিছু খাবার এতে খুবই উপকার করে। জেনে নিন এমনই কিছু খাবার যেগুলো রাতে ঘুমানোর আগে খেলে আপনার রাতে ভালো ঘুম হবে।
আমন্ডঃ রাতে ঘুম আসার ক্ষেত্রে খুবই সহায়তা করবে আমন্ড। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও খনিজ থাকে। তাই আমন্ড খেলে রাতে ভালো ঘুম হবে।
কলাঃ প্রতিদিন রাতে যাদের ঘুমের সমস্যা হয়, ঘুম আসে না তাদের শোয়ার আগে একটা কলা খাওয়া উচিত। কলার মধ্যে থাকে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, যা রাতে ভালো ঘুম আনতে সাহায্য করবে।
ওটসঃ ওটস খেলেও রাতে তাড়াতাড়ি ঘুম আসে। ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও সিলিকন ইত্যাদিতে পরিপূর্ণ থাকে ওটস। তাই রাতে শোয়ার আগে ওটস মিল খেলে দারুণ ঘুম হবে।
মধুঃ মধুর মধ্যে থাকে গ্লুকোজ। এই গ্লুকোজ শরীরে ঘুমে ব্যাঘাতকারী ওরেক্সিনের পরিমাণ কমাতে সাহায্য করে। ফলে রাতে ভালো ঘুম হয়। তাই শোয়ার আগে ১-২ চামচ মধু খেয়ে নিন।
দুধঃ দুধ মাংসপেশি গুলোকে শিথিল করে, তাই যদি রাতে শোয়ার আগে একগ্লাস করে গরম দুধ খাওয়া যায় তাহলে অনেক তাড়াতাড়িই রাতে ঘুম চলে আসবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…