Viral Video: অজয় দেবগনের মত দুটো মহিষের উপরে দাড়িয়ে এন্ট্রি নিচ্ছে একটি কুকুর, দেখুন ভিডিও

বলি অভিনেতা অজয় দেবগণকে কে না চেনেন। বলিউডের বহু ছবিতে তার অভিনয় দর্শকদের মন কেড়েছে। সম্প্রতি সিংঘম ভোলা জাতীয় সিনেমাতেও তিনি দারুণ অভিনয় করেছেন। শুধুমাত্র অ্যাকশন ফিল্মে নয় কমেডি সিনেমাতেও তিনি দুর্দান্ত অভিনয় করে বলিউডে নিজের জায়গা পাকা করেছিলেন। গোলমাল এর মতো ছবিতে তার অভিনয় সবার বেশ পছন্দ হয়। এই ফ্র্যাঞ্চাইজিতে গোপাল চরিত্রটি অজয় দেবগনকে ছাড়া একেবারেই বেমানান। তবে, অজয় দেবগন প্রথমবার বলিউডের ডেবিউ করেছিলেন ফুল অর কাঁটে ছবি দিয়ে। সেই ছবিটি হয়েছিল সুপারহিট। ফলে প্রথম ছবি থেকেই একেবারে জনপ্রিয়তার শিখরে ছিলেন অজয় দেবগন। সেই ছবিতে একজন আপাদমস্তক অ্যাকশন হিরো হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। ‌ কিন্তু সেই ছবিতে একটি দৃশ্য ছিল যার জন্য অজয় দেবগনকে সকলেই মনে রাখবেন এবং সেটা হলো দুই বাইকের উপরে দাঁড়িয়ে এন্ট্রি। ‌ অজয় দেবগনের এই ভিডিও সামনে আসার পরেই ভারতে বিষয়টি ব্যাপক জনপ্রিয়তা পায়। সম্প্রতি গোলমাল সিনেমাতেও এই ধরনের স্টান্ট দেখানো হয়েছে তবে সেক্ষেত্রে বাইক নয় বরং ব্যবহার করা হয়েছে গাড়ি। ‌ তবে এবার এমন একটি ভিডিও সামনে এসেছে যেখানে অজয় দেবগনের মতোই এই স্টান্ট করছে একটি কুকুর। ভিডিওটি দেখে সকলেই যেন চমকে গিয়েছেন।

অজয় দেবগন স্টাইলের কুকুর আসছে মহিষের উপর দাঁড়িয়ে

আজ আমরা এমন একটি ভিডিও নিয়ে এসেছি, যা দেখলে আপনি নিশ্চয়ই হাসবেন। ভিডিওতে দুটি মহিষকে একসঙ্গে রাস্তা দিয়ে হাঁটতে দেখা যায়। তবে যে বিষয়টি সবার নজর কাড়ে তা হলো মহিষের ওপর দাঁড়িয়ে থাকা একটি কুকুর। দেখা যাচ্ছে, অজয় দেবগনের সেই জনপ্রিয় স্টান্টের মতোই কুকুরটি একটি মহিষের উপরে দাঁড়িয়ে আছে, আর একটি মহিষ হাঁটছে। কুকুরটা চুপচাপ দাঁড়িয়ে আছে আর দুই মহিষই রাস্তা দিয়ে হাঁটছে। আর সেই সময়ে নিচে আরেকটি কুকুরকেও ঘোরাফেরা করতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভিডিও

ভিডিওটির উৎস যাচাই করা না গেলেও, তা নেটিজেনদের মধ্যে জনপ্রিয় হয়েছে। এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন ‘হাসনা জারুরি হ্যায়’। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং লোকেরা কমেন্ট বক্সে খুব মজার মজার মন্তব্য করেছেন। এমনকি অজয় দেবগনকে মেনশন করেও অনেকেই অনেক মেসেজ লিখেছেন। অনেক ব্যবহারকারী কুকুরের এই স্টাইলকে অজয় দেবগনের আইকনিক স্টান্টের সাথে তুলনা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “কী আশ্চর্যজনক স্টান্ট।”

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026