ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাসের শুরুতে আবার দাম বাড়ল রান্নার গ্যাসের, জানুন ১৪ কেজি সিলিন্ডারের দাম কত?

পেট্রোল ডিজেল থেকে শুরু করে রান্না করার জন্য তেল, এমনকি দুধ, সবকিছু জিনিসের দাম এতদিন ধরে লাগামছাড়া ভাবে বৃদ্ধি পাচ্ছিল। তার সঙ্গে বেশ কয়েকদিন আগে থেকেই বৃদ্ধি পেতে শুরু করেছিল রান্নার গ্যাসের দাম। ভোট পরবর্তী সময়ে কিছুদিনের জন্য রান্নার গ্যাসের দাম সীমিত ছিল। কিন্তু আবারও বৃদ্ধি পেতে শুরু করলো ডোমেস্টিক এবং বাণিজ্যিক গ্যাসের দাম। জানা যাচ্ছে, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২৫ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলে এবারে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ৮৬১ টাকা।

একই সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বাণিজ্যিক সিলিন্ডারের (১৯ কেজি) দাম প্রতি সিলিন্ডার পিছু ৭৬ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৬২৯ টাকা। অন্যদিকে, কমার্শিয়াল গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে ৮৪ টাকা। শুধু তাই নয় বাকি মেট্রো শহরগুলিতেও গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে।

প্রতি মাসের পয়লা তারিখে রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়। ফেব্রুয়ারি এবং মার্চ মাসে পরপর দুবার দাম বেড়েছিল। এপ্রিল মাসে শেষবারের মতো রান্নার গ্যাসের দাম কমে ছিল। তারপর মে মাসে কোন দাম পরিবর্তন হয়নি। জুন মাসে তেমন কিছু দামের পরিবর্তন হয়নি। কিন্তু জুলাই মাসের শুরুতেই ২৫ টাকা দাম বৃদ্ধি করা হলো রান্নার গ্যাসের। কাজেই, এবারে যে সাধারণ মানুষের হেঁশেলে টান পড়তে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

কিন্তু বর্তমানে অন্যান্য মেট্রো শহরগুলো তুলনায় কলকাতায় গ্যাসের দাম বেশি। ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে বর্তমানে ৮৩৪ টাকা ৫০ পয়সা। মুম্বাইতে এই সিলিন্ডারের দাম রাখা হয়েছে ৮৩৪ টাকা ৫০ পয়সা। অন্যদিকে চেন্নাইতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৮৫০ টাকা।

John Fabian

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026