আন্তর্জাতিক

ফের বিতর্কিত মন্তব্যে ডোনাল্ড ট্রাম্প, নিশানায় দেশের সামরিক নেতৃত্ব

আমেরিকা :এবার নিজের দেশেরই সামরিক নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন  ক্ষোভ উগড়ে বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা সংস্থাগুলির স্বার্থরক্ষা করতেই সবসময় যুদ্ধের হিরিক তোলে আমেরিকার সেনাবাহিনী৷ ইতিমধ্যেই আমেরিকার ঢোলে পড়ে গিয়েছে ভোটের কাঠি।

নভেম্বর মাসেই নির্বাচন, জোরকদমে চলছে ডেমোকক্র্যাট আর  রিপাবলিকানদের প্রস্তুতি। জো বিডেনের বিরুদ্ধে রিপাবলিকান পার্টির তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা হয়েছে ৷ কিন্তু একের পর এক ঘটনার জন্য বার বার শিরোনামে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এতো কিছুর পরে এদিন ডোনাল্ড ট্রাম্প কোনোকিছুই বলেন নি, এমনকি হোয়াইট হাউজও খবরের সত্যতা স্বীকার করেনি৷

এটাই প্রথম নয়, এর আগেও ট্রাম্পের প্রতি মার্কিন সেনার বিরুদ্ধে অপমানসূচক মন্তব্য করার অভিযোগ উঠেছে৷ ২০১৮ সালের নভেম্বর মাসে প্রথম বিশ্ব যুদ্ধ সমাপ্তির একশো বছর পূরণ উপলক্ষে ফ্রান্স সফরে গিয়েও নিহত মার্কিন সেনাদের সম্পর্কে অপমানজনক শব্দ প্রয়োগ করেন মার্কিন প্রেসিডেন্ট৷ কিন্তু এতো কিছুর পরেও এই অভিযোগকে মিথ্যে বলেই দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এদিনের এই ঘটনার পরে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘সাধারণ মার্কিন সেনারা হয়তো আমায় পছন্দ করেন, কিন্তু সেনা কর্তারা সম্ভবত তা করেন না৷ কারণ তাঁরা সবসময়ই যুদ্ধ করতে চান যাতে যে সংস্থাগুলি বোমা, বিমান বানায়, তারা খুশি থাকে!”

উল্লেখ্য, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কিত একটি অডিও প্রকাশ্যে আসার পর তোলপাড় হয় মার্কিন মুলুক। অডিওতে ডোনাল্ড ট্রাম্পের দিদি ম্যারিয়ান ট্রাম্প ব্যারির  কথোপকথন  দুর্বল করে দিয়েছে মার্কিন রাজনীতির ভীত।  মিথ্যুক, নীতিহীন কোনো কিছুই বলতে বাকি রাখেননি ম্যারিয়ান ট্রাম্প। অনেক আগে উপদেষ্টার পদত্যাগে জোর ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ আর এদিনের ঘটনা আরো একবার নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে ডোনাল্ড ট্রাম্পের সরকারকে।

 

 

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026