নিউজ

অবাক কান্ড! Nuclear Football নিয়ে হাসপাতালে গেলেন ডোনাল্ড ট্রাম্প

শুক্রবারই করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কথা তিনি সস্ত্রীক টুইট করে নিজেই জানিয়েছেন। মাস্ক ছাড়াই বেশ বহাল তবিয়তে ঘুরছিলেন তিনি, বহু অনুষ্ঠানে তার বক্তব্যে স্পষ্ট ছিল যে মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই। বর্তমানে সেই ভুলে রই মাশুল গুনছেন মার্কিন প্রেসিডেন্ট বলে মত অনেকের। এর মাঝেই নিজের ভুল নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি একটি ভিডিও টুইট করেন ট্রাম্প।

যেখানে তিনি সকলকে ধন্যবাদ জানান। এমনকি ওয়ালটার রিড ন্যাশেনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি হতে চলেছেন সেই সংবাদও দেন তিনি। জানা গিয়েছে তিনি হাসপাতালে গিয়েছেন একটি সন্দেহজনক ব্যাগ নিয়ে। সেই ব্যাগ এখন আকর্ষণের কেন্দ্রে। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, সেই রহস্যজনক ব্যাগে রয়েছে নিউক্লিয়ার ফুটবল,কয়েক মিনিটে গোটা দুনিয়া ধ্বংস করে দিতে পারে এই ফুটবল।

সেই রহস্যজনক ব্যাগটিকে Presidential Emergency Satchel বলা হয়। হোয়াইট হাউস থেকে হাসপাতালে যাওয়ার সময়ই সেটি নিজের সঙ্গে নিয়ে গিয়েছেন ট্রাম্প, শোনা গিয়েছে নিজের আত্মরক্ষার তাগিদেই তিনি সব সময় ওটি সাথে রাখেন। ট্রাম্প টুইট করে লিখেছেন, ‘সস্ত্রীক আমি কোয়ারেন্টাইনে যাচ্ছি। করোনা থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটা দিন একসঙ্গে কাটাবো’।

তাঁর এমন খামখেয়ালীপনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ এত খারাপ পর্যায়ে এসে দাঁড়িয়েছে বলেও অনেকে অভিযোগ করেছে। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি মার্কিন প্রেসিডেন্টের। আর এরপরেই নিজের পাল্লায় এসে পড়েছে করোনা।  এর আগে ১৯৬২ সালে তত্কালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডির প্রাণসংশয় দেখা দিয়েছিল। তার পর থেকেই তিনি এই নিউক্লিয়ার ফুটবল নিজের সঙ্গে রাখতেন।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026