নিউজ

ভারত সফরে ট্রাম্প, ‘DDLJ’ প্রসংশা করলেন মার্কিন প্রেসিডেন্ট

এদিন ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই দু’দিনের সফরে রয়েছে কয়েকটি কর্মসূচি। আকাশপথে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসে তার সাথে প্রথম দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের ভারত সফরে তার সঙ্গে এসেছেন মেলানিয়া ট্রাম্প, কন্যা ইভানকা এবং জামাতা জ্যারেড কুশনার।

রেড কার্পেটের উপর দিয়ে এসে তাদের শ্রদ্ধা জানানো হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি রোড শোয়ের মাধ্যমে যান আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে। সেখানে বিভিন্ন বক্তব্যের মধ্যে প্রায় ১.১ লাখ জনতার সামনে ভারতের সিনেমা জগৎ সম্পর্কে প্রসংশা বাক্য ছুড়ে দেন। তারমধ্যে শাহরুখ খান ও কাজল অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের ও উল্লেখ ছিল।

আরও পড়ুন : ট্রাম্পের সঙ্গে আলিঙ্গন মোদীর, ভারত সফরে মার্কিন প্রেসিডেন্ট

এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ভারতীয় সিনেমার প্রসংশা করেছিলেন ভারত সফরে এসে। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বছরে প্রায় ২০০ টি ছবি তৈরি করে ভারত। বলিউডের প্রসংশা করে তিনি বলেন, প্রতিভা ও সৃজনশীলতার ক্ষেত্রে বলিউড সর্বোত্তম। তিনি এছাড়াও শাহরুখ খানের প্রসংশায় পঞ্চমুখ। ট্রাম্পের মুখে সিনেমা জগতের প্রসংশা শুনে সিনেমাপ্রেমী শ্রোতারা আনন্দিত হন। শাহরুখ খানের ভক্তরা আনন্দে উচ্চস্বরে চিৎকার শুরু করে এবং করতালি প্রদান করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026