বিনোদন

Viral Video : ‘মাকে একদম জ্বালাবে না’! জন্মেই মন দিয়ে নার্সের কথা শুনছে সদ্যজাত! তুমুল ভাইরাল মিষ্টি মুহূর্তের ভিডিও

ইন্টারনেটের যুগে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও ভাইরাল শব্দটি। সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে সেলিব্রেটি আর সাধারণ মানুষের বিনোদন থেকে ট্যালেন্ট হাট সব কিছু ঠিকানা এক হয়ে গিয়েছে। টিভিতে খবর,সিনেমা দেখা হোক বা কোনো রিয়েলিটি শো এর নাচ গান কিংবা টিভির আগে সিরিয়াল দেখা। কিংবা ফেসবুক ইন্সটাগ্রাম ট্যুইটার ব্যবহার করা। সবেতেই সোশ্যাল মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য।

সোশ্যাল মিডিয়া এমন এক প্ল্যাটফর্ম যেখানে অনেকে নিজের গুনাবলী স্বাচ্ছন্দ্যে প্রকাশ করে। কেউ ভালো গাইতে পারেন কেউ ভালো নাচতে পারে। সোশ্যাল মিডিয়ার দৌলতে বহু প্রতিভা আমাদের চোখের সামনে আসে। অনেক নেটিজেন এই ইন্সটাগ্রামের মাধ্যমে নিজের শখ ভালোলাগাকে সবার সামনে পরিবেশন করছেন। প্রতিদিন প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। কেউ নিজের নাচের, কেউ গানের, কেউবা আঁকার, আবার কেউ নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।

তবে সবসময় নাচ গান নয় অনেক সময় কিছু কিছু আবেগপ্রবণ ভিডিও ভাইরাল হয় যা নেট জনতাদের এক লহমায় আনন্দ করে দেয়। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি মিষ্টি বাচ্চার ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ভিডিও এক মুহূর্তে এক আবেগে ভরিয়ে দিয়েছে। যা নিমেষেই মন জিতে নিয়েছে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার নেটিজেনদের। সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়া ভিডিয়োটি দেখে বোঝা যাচ্ছে সেটি কোনও একটি হাসপাতালের ভিডিও। শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি নার্স এবং সদ্যোজাত এক শিশু। আর সেই একরত্তির সঙ্গে মজার কথোপকথনে ব্যস্ত নার্সটি। শিশুটিকে অনেক কিছু বোঝাচ্ছেন সেই নার্স। তিনি বোঝাচ্ছেন শিশুটি যেন শান্ত হয়ে থাকে।

ভিডিয়োটিতে শিশুটিকে আদর করে ওই নার্সকে বলতে শোনা যাচ্ছে, “বুঝেছি তোমার খিদে পেয়েছে। একটু পরেই তোমাকে খাবার দেওয়া হবে। একদম এরকম শান্ত থাকবে কিন্তু। মাকে একদম জ্বালাবে না। ভালো বাচ্চারা মাকে জ্বালায় না। গুড বয় না তুই, ঠিক এরকম শান্ত থাকবি। বোঝাচ্ছি তো তোকে, বকিনি তো!” এদিকে, একরত্তি খুদেটিও একটুও না কেঁদে চুপ করে সেই কথাগুলি শুনছে। একরত্তির মুখের ভাব দেখলে সকলের মন ভরে যাবে। ইতমধ্যে এই ভিডিওটি দেখে হাজারো হাজারো মানুষ ভালোবাসা জানিয়েছেন। নিমেষে বেশ ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সদ্যোজাত শিশুটির সঙ্গে নার্সের এই মিষ্টি মুহূর্তের ভিডিও। এই ভিডিও হাজারো নেটিজেনদের মুখে হাসি ফুটিয়েছে । অনেকেই শিশুটির প্রতি নিজেদের ভালোবাসা এবং স্নেহ উজাড় করে দিয়েছেন। ঝড়ের গতিতে এখন ছড়িয়ে পড়ছে এই মিষ্টি ভিডিও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026