যেকোনো ভারতীয়ের কাছে আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানান কাজেই প্রয়োজন পড়ে আধার কার্ডের। সরকারি কাজে তো বটেই, অনেক বেসরকারি কাজেও দরকার হয় আধার কার্ড। তাই আধার কার্ড সবসময় আপডেটেড রাখা জরুরি। তেমনই খেয়াল রাখতে হবে আধার কার্ডে যেন কয়েকটি ভুল কখনোই না হয়। নয়তো বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে। জরিমানা তো হবেই, জেলে পর্যন্ত যেতে পারে।
আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। বিভিন্ন প্রয়োজনীয় কাজে দরকার হয় এই কার্ড ছাড়া চলে না। কিন্তু জানেন কি, আধার কার্ডে যদি এই কয়েকটি ভুল করেন তাহলে বড়সড় বিপদে পড়তে হতে পারে। আধার কার্ড তৈরি হওয়ার সময় বায়োমেট্রিক নেওয়া হয়। সে সময় যদি ভুল বা নকল বায়োমেট্রিক দেওয়া হয় তাহলে ধরা পড়লে ১০ হাজার টাকা বা তিন বছরের জেল হতে পারে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে দুই শাস্তিই হতে পারে।
কেউ যদি আধার কার্ডের নম্বর বা বায়োমেট্রিকের তথ্য পরিবর্তন করেন কিংবা অন্য কারোর আধার নম্বর ব্যবহার করেন সেক্ষেত্রেও ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং ৩ বছরের জেল হতে পারে। আধার কার্ড যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি তাই প্রতি দশ বছর অন্তর আধার আপডেট করার নির্দেশ দেওয়া হয় সরকারের তরফে। কিন্তু কেউ যদি আধার কার্ড তৈরি বা আধার আপডেটের নাম করে যদি কোনো সংস্থা তৈরি করা হয় তাহলেও ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সঙ্গে ৩ বছরের জেলও হতে পারে।
আধার কার্ডের তথ্য যদি বিকৃত করা হয় বা টেম্পারিং করা হয় তাহলেও বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে। এক্ষেত্রে ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। অন্যদিকে জেলের শাস্তির মেয়াদ ৩ বছর থেকে বেড়ে ১০ বছর জেলের শাস্তি হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…