আজকাল সবারই একটা করে এটিএম কার্ড রয়েছে। এটিএম চলে আসার ফলে সবাই আজকাল ক্যাশ লেস ট্রানজ্যাকশন করতে বেশি পছন্দ করছেন। আপনি যদি এটিএম থেকে টাকা তুলতে চান তাহলে আপনি হয়তো অসাধারণ আধার ফলে সমস্যায় পড়ে যেতে পারেন। এর ফলে আপনি ভুল করে ফেলেন এবং আপনি স্ক্যামারদের জালে জড়িয়ে পড়েন অনেক সময়। কিন্তু যদি আপনি এটিএম জালিয়াতি এড়াতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট আপনাকে নিরাপদ রাখতে হবে নিজেকেই। যদি আপনিও নিজের অ্যাকাউন্ট সম্পর্কে এতটাই সচেতন হন তাহলে এই প্রতিবেদন সম্পূর্ণভাবে আপনার জন্য। এই প্রতিবেদনে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে চলেছি যা আপনাকে এটিএম ব্যবহার করার সময় জালিয়াতি থেকে রক্ষা করতে পারবে।
আপনি যখনই এটিএম এর ভিতর প্রবেশ করবেন প্রথমে আপনাকে, এটিএম ভালো করে পরীক্ষা করে নিতে হবে। যদি সেই এটিএম এখনো লুকানো ক্যামেরা ইনস্টল করা থাকে তাহলে আপনাকে সেটা ভালো করে পরীক্ষা করে নিতে হবে। এরপর আপনি যদি টাকা তুলতে চান তাহলে আপনাকে সেই এটিএম এর কার্ড স্লট পরীক্ষা করতে হবে ভালো করে। অনেক সময় দুর্বৃত্তরা কার্ড এর স্লটের চারপাশে কার্ডের চিপ রেখে দেন, যার ফলে এটিএম কার্ডের ডাটা এবং পিন কোড এর তথ্য অনেক সময় চুরি হয়ে যেতে পারে।
দ্বিতীয়তঃ, এটিএম লেনদেনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল এটিএম পিন। আপনি যদি সচেতন না হন তাহলে আপনার সঙ্গে অনেকেই প্রতারণা করতে পারেন। আপনাকে কিন্তু সবসময় সুরক্ষিতভাবে এটিএম পিন ব্যবহার করতে হবে। এই পরিস্থিতিতে আপনার মনে রাখা উচিত, আপনি যখন আপনার টাকা তুলতে যাবেন তখন সেখানে অন্য কোন ব্যক্তি যেন না থাকে। কেউ থাকলে তাকে বাইরে যেতে বলবেন। এরপর পিন দিয়ে, আপনার কিবোর্ড ঢেকে রাখুন এবং যতটা সম্ভব মেশিনের কাছাকাছি দাঁড়ান যাতে কেউ আপনার পিন না দেখতে পারে।
এছাড়াও আরো অনেক বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। অনেক সময় তাড়াহুড়ো করে টাকা তোলার জন্য আমরা বন্ধু বা আত্মীয়দের এটিএম কার্ড দিয়ে থাকি। অনেক সময় কাছের মানুষরা আপনার ক্ষতি করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু সুরক্ষিত থাকতে হবে এবং আপনাকে নিজেকে নিজের এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে হবে। যদি আপনাকে এটিএম কার্ড দিতেই হয় তবে অবিলম্বে আপনার এটিএম কার্ডের পিন পরিবর্তন করে নেবেন। এছাড়াও, এটিএম মেশিনে টাকা তোলার সময় কারো সাহায্য নেবেন না। যদি কোন সময় পিন ভুলে যান তাহলেও কারো সাহায্য নিয়ে আপনি পিন দেবেন না এটিএম মেশিনে।
Bella Hadid turned heads at Paris Fashion Week with a daring look for Yves Saint…
Sheryl Underwood is the latest guest host to join The View, stepping in for Alyssa…
Doja Cat has joined the backlash against Timothée Chalamet after the actor made controversial comments…
The British royal family gathered at Westminster Abbey on March 9 for the annual Commonwealth…
Macaulay Culkin made a playful appearance at Paris Fashion Week, surprising fans with his relaxed…
Oscar-winning composer Ennio Morricone, whose music defined generations of cinema, will be the subject of…