নিজেদের জনপ্রিয় প্রিপেড প্ল্যান দুটিতে বড় পরিবর্তন করেছে ভোডাফোন। এবার থেকে ১৯৯ টাকা ও ৩৯৯ টাকার জনপ্রিয় প্ল্যান দুটিতে ‘ডবল ডেটা’ দিতে শুরু করেছে ভোডাফোন। ১৯৯ টাকার প্ল্যানে দিনে অতিরিক্ত ১.৫ জিবি ডেটা আর ৩৯৯ টাকার প্ল্যানে দিনে অতিরিক্ত ১ জিবি ডেটা পাবেন গ্রাহকরা।
১৯৯ টাকার প্ল্যানে এখন প্রতিদিন ১.৫ জিবির পরিবর্তে পাওয়া যাচ্ছে ৩ জিবি ডেটা। এবং ৩৯৯ টাকার প্ল্যানে এখন প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাচ্ছ, যা আগে ১ জিবি করে পাওয়া যেত। ফলে ১৯৯ টাকা প্ল্যানে মোট ৮৪ জিবি ডেটা এবং ৩৯৯ টাকার প্ল্যানে মোট ১৬৮ জিবি ডেটা ব্যবহার করা যাবে। তবে এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি আগের মতোই থাকছে।
অর্থাৎ ৩৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন এবং ১৯৯ টাকার প্ল্যানে ভ্যালিডিটি ২৮ দিন। সম্প্রতি গ্রাহক ধরে রাখতে দ্বিগুণ ডেটা দিতে শুরু করেছে ভোডাফোন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…