নিউজ

রাজপথে ফের বাঙালির নস্টালজিয়া দোতলা বাস, আগামিকাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

কলকাতা: দোতলা বাস বাঙালির কাছে একটা নস্টালজিক ব্যাপার। এমনকি বহু সিনেমায়, বহু কবিতায় এই দোতলা বাসের ব্যবহার দেখা গিয়েছে। একটা সময়ে সিনেমায় রোমান্টিক দৃশ্য ফুটিয়ে তোলার জন্য নায়িকার দোতলা বাসে উঠে যাওয়ার চিত্র বহুবার চিত্রায়িত করতে দেখা গিয়েছে একাধিক পরিচালককে। কিন্তু পরবর্তী সময়ে দোতলা বাসের চাহিদা ক্রমশ কমতে থাকে। এমনকি একটা সময়ের পর দোতলা বাস কার্যত বন্ধই হয়ে যায়। কিন্তু বাঙালির আবেগ সেই ভালবাসা, সেই নস্টালজিয়াকে পুনরায় ফিরিয়ে আনতে আগামিকাল, মঙ্গলবার নতুনভাবে, নতুন রূপে দোতলা বাসের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এই দোতলা বাস টুকটুকে লাল রঙের নয়। এর রং হবে নীল-সাদা। আধুনিক প্রযুক্তি থাকবে এই বাসে। আগের থেকে অনেক চওড়া হবে এই বাসের সিঁড়ি। থাকবে সিসি ক্যামেরা, প্যানিক বোতাম এবং আরও অন্যান্য অনেক কিছু। দোতলার ওপরে ছাদ খোলা রাখার পরিকল্পনা করা হয়েছে। যদিও গরম এবং বর্ষাকালে অস্থায়ী ছাউনি দেওয়া যায় কিনা, সেই ভাবনাও ভাবছে রাজ্যের পরিবহন দফতর।

জানা গিয়েছে, রাজ্য সরকারের এই বাস নতুনভাবে আনার লক্ষ্য যাত্রী পরিবহনের থেকেও পর্যটনের প্রসার ঘটানো। তবে আপাতত ৯০ লক্ষ টাকা খরচ করে ৪৫ আসনের দুটি দোতলা বাস রাস্তায় নামানো হবে। পরবর্তী সময়ে বেশি সংখ্যক বাস যাতে রাস্তায় নামানো যায়, তার জন্য প্রয়োজনীয় অনুমতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেয়ে যাবে রাজ্য, এমনটাই আশাবাদী রাজ্যের পরিবহন দফতর। এই বাস কলকাতার রাজপথে পুনরায় চলতে শুরু করলে বাঙালির পুরনো সেন্টিমেন্ট, পুরনো রোমান্টিসিজম এবং পুরনো নস্টালজিয়া ফিরে আসবে, এমনটাই মনে করছে সকলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026