কয়েকদিন ধরে টানা দাম বাড়ার পর আবার কমতে শুরু করেছে সোনার দাম। এই নিয়ে টানা দুদিন দাম কমলো সোনার। সোনার সাথে সাথে রুপোর দামও কমেছে অনেকটাই। ডলারের তুলনায় টাকার দাম বেড়ে যাওয়ার ফলে সোনার দামে এই পতন। সোনার দাম ১৬৯ টাকা কমে নতুন দাম হয়েছে প্রতি ১০ গ্রামে ৪০,০৭৩ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে অনেকটাই। প্রতি কেজিতে ১০৮৩ টাকা কমে হয়েছে ৪৫,৩২৯ টাকা।
আরও পড়ুন : ২০২২ সালের মধ্যে ভারতের প্রথম জলের তলে মেট্রো ছুটবে কলকাতায়
২২ ক্যারেট সোনার পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দামও কমেছে। ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামের দাম ৪১,০০০ টাকা। গতকাল যেখানে ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৪১,৩৩০ টাকা সেখানে আজ অনেকটাই কমেছে ২৪ ক্যারেট সোনার দাম। বিয়ের মরসুমে এইভাবে পরপর দুদিন সোনার দাম কমার ফলে মধ্যবিত্ত ক্রেতা থেকে শুরু করে ব্যাবসায়ী সকলেই যে উপকৃত হবে সেকথা বলাই বাহুল্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…