অবিলম্বে আপনার মোবাইলে ডাউনলোড করুন আয়ুষ্মান কার্ড, ৫ লক্ষ টাকা মূল্যের চিকিৎসা পাবেন বিনামূল্যে

দারিদ্র্যের কারণে আপনি যদি সঠিক চিকিৎসা নিতে না পারেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। ভারত সরকার অভাবী মানুষদের জন্য নানা রকমের প্রকল্প চালাচ্ছে এই মুহূর্তে। এ রকমই একটা চমৎকার পরিকল্পনা হল আয়ুষ্মান কার্ড প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনাকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সরবরাহ করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আপনি যদি এই কার্ড গ্রহণ করেন তাহলে আপনি খুব সহজে বিনামূল্যে চিকিৎসা পেয়ে যেতে পারেন। গরিবদের জন্য এটা একটা দারুণ প্রকল্প হতে চলেছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার এই আয়ুষ্মান কার্ড এখন ভারতের গরীবদের জন্য একটা দারুন উপহার হয়ে উঠেছে।

আপনিও যদি অন্যান্যদের মতো আয়ুষ্মান কার্ড পেতে চান তাহলে আপনাদের কিছু নিয়ম পালন করতে হবে। প্রথমেই আপনাদের জেনে নিতে হবে কারা কারা আয়ুষ্মান কার্ডের জন্য যোগ্য। আপনাদের জানিয়ে রাখি, এর জন্য আপনাকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে Am i Eligible অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে নিজের মোবাইল নম্বর দিতে হবে। এরপরে আপনি ক্যাপচা কোড প্রবেশ করে ওটিপি জেনারেট করতে পারেন। otp দিলে তারপরে আপনাকে আপনার রাজ্য এবং জেলা নির্বাচন করতে হবে।

এরপরের স্টেপে আপনাকে আপনার নাম রেশন কার্ড নম্বর মোবাইল নম্বর সার্চ করতে হবে। এরপর সার্চ রেজাল্টের ভিত্তিতে আপনাকে জানানো হবে আপনি স্কিমের যোগ্য কি নয়। এছাড়াও আপনি আয়ুষ্মান ভারত যোজনার কল সেন্টারে কল করে এর ব্যাপারে জানতে পারেন। যদি আপনি যোগ্য হন তাহলে এই আয়ুষ্মান কার্ড ডাউনলোড করবেন কিভাবে। পদ্ধতিটা সহজে জেনে নেওয়া যাক।

আয়ুষ্মান কার ডাউনলোড করতে হলে আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে PMAJAY আয়ুষ্মান ভারত নামের একটি অ্যাপ ইন্সটল করতে হবে। এরপরে আপনাকে এই অ্যাপ্লিকেশন খুলতে হবে এবং সেখানে লগইন করতে হবে।

এরপরে মোবাইলে একটি পেজ ওপেন হবে। এরপরে আপনাকে সুবিধাভোগী নির্বাচন করতে হবে এবং মোবাইল নম্বর দিতে হবে। এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।

ওটিপি লিখে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং তারপর একটি লক কোড তৈরি করতে হবে। আপনি কার্ড ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই আপনার স্ক্রিনে আয়ুষ্মান ভারতের কার্ড ডাউনলোড হয়ে যাবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026