পলিটিক্স

বিপুল ভোটে জয়, ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু

অংকের হিসাব মেনেই এবার এল প্রত্যাশিত জয়। সব থেকে কাছের প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে পরাজিত করে দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আদিবাসী সম্প্রদায়ের নাগরিক দ্রৌপদী মুর্মু। বিজেপি মনোনীত এই প্রার্থীর জয়লাভে রীতিমতো উচ্ছ্বসিত দল। তিনি হতে চলেছেন আদিবাসী সম্প্রদায়ের প্রথম নাগরিক যিনি কিনা রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু হয়েছিল ভোট গণনা। মোটামুটি সকালে পরিষ্কার হয়ে গিয়েছিল, জিতবেন দ্রৌপদী। বাকিটা ছিল শুধু সময়ের অপেক্ষা।

গত সোমবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দেশজুড়ে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়েছিল। ভোট দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দেশের প্রত্যেক সাংসদ। তারই ফল বেরিয়েছে আজ একুশে জুলাই। এখন রাষ্ট্রপতি পদে রয়েছেন দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার মেয়াদ শেষ হতে চলেছে আগামী ২৪ জুলাই। তারপরের দিন অর্থাৎ ২৫ জুলাই শপথ গ্রহণ করবেন দ্রৌপদী মুর্মু।

দ্রৌপদিকে ৫৪০ জন সাংসদ ভোট দিয়েছেন এবং তার ভিত্তিতে দ্রৌপদীর প্রাপ্য ভোটের ভ্যালু দাঁড়িয়েছে ৩,৭৮,০০০। অন্যদিকে যশবন্ত সিনহা পেয়েছেন ২০৮ জন সাংসদের সমর্থন। সেই ভিত্তিতে যশবন্ত সিনহার প্রাপ্য ভোটের ভ্যালু ১,৪৫,৬০০। অন্যদিকে ১৫ টি ভোট অবৈধ বলে ঘোষিত হয়েছে। এর ফলে প্রথম রাউন্ডেই অনেকটা এগিয়ে গিয়েছিলেন দ্রৌপদী মুর্মু। তারপর ধীরে ধীরে ব্যবধান বৃদ্ধি করে অবশেষে জয়লাভ করলেন তিনি। জয়ের পর দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের যে সমস্ত সংসদ এবং বিধায়করা দ্রৌপদীকে সমর্থন জানিয়েছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

Nirajana Nag

Recent Posts

২৫ কোটির গ্রিন ‘নিষিদ্ধ’ বোলিংয়ে! ম্যাচের আগেই KKR-এর প্ল্যানে বড় ধাক্কা, অজি বোর্ডের কড়া নির্দেশ

আইপিএল শুরু হতেই বড় বিতর্ক সামনে এল। কোটি টাকা খরচ করে দলে নেওয়া অজি অলরাউন্ডার…

March 30, 2026

ধোনি আউট! কবে ফিরবেন ‘থালা’? CSK-র ভেতরের খবর ফাঁস

আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল Chennai Super Kings শিবির। দলের সবচেয়ে বড় ভরসা…

March 30, 2026

ভোটের দিনেই ‘ডাবল ছুটি’! ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যজুড়ে ছুটি ঘোষণা, জানুন কারা পাচ্ছেন সুবিধা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় ঘোষণা করল রাজ্য সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি…

March 30, 2026

১ সেকেন্ডেই শত্রু ঘায়েল! ভারতীয় সেনার হাতে স্বদেশি ‘প্রহর’ মেশিনগান—বড় শক্তি বৃদ্ধি

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সাফল্যের ছবি সামনে এল। দেশের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা Adani Defence &…

March 30, 2026

২০ বছর পর ‘একলা চলো’ কংগ্রেস! বাংলার ভোটে ৬০+ আসনে বড়সড় সমীকরণ বদলের ইঙ্গিত

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক চমক এনে দিয়েছে Indian National Congress। দীর্ঘদিন…

March 30, 2026

১০০% বকেয়া DA একবারেই! কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে—হিসেব জানুন এখনই

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার একবারেই ১০০% বকেয়া মহার্ঘ…

March 30, 2026