জীবনযাপন

Health Tips: রোজ রাতে এই ৩ পানীয় খেয়ে ঘুমোতে যান, পেট পরিষ্কার হবে সহজেই

বর্তমান যুগে ব্যস্ততা আগের থেকে বেড়ে গিয়েছে অনেকটাই। আর সেই ব্যস্ততার মাঝে ঠিকমতো খাওয়া-দাওয়া করা হয়ে ওঠে না অনেকেরই। অনিয়মিত খাওয়া-দাওয়া, ভেজাল খাদ্যদ্রব্য গ্রহণ, অসময়ে খাবার খাওয়া, কম জল খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম না নেওয়ার কারণে অনেকসময় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। আর এর জন্য শরীরে একাধিক অস্বস্তি সৃষ্টি হয়ে থাকে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে ডাক্তারের পরামর্শ নিয়ে থাকেন কিংবা আয়ুর্বেদিকভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকেন। অনেকে আবার একাধিক ঘরোয়া টোটকাও ব্যবহার করে থাকেন। তবে অনেকেই হয়তো জানেন না, এই ধরনের সমস্যার সমাধান হতে পারে তিন ধরনের পানীয়তেই। এই নিবন্ধের সূত্র ধরে সেই প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করা হবে।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে প্রথমেই জল খাওয়ার পরিমাণ বৃদ্ধি করতে হবে অনেকটা। নজর দিতে হবে খাওয়া-দাওয়ার প্রতিও। নিজেদের নিত্য খাদ্য তালিকায় ফাইবার যুক্ত খাবারের পরিমাণ বাড়াতে হবে। রেড মিট কিংবা ফ্যাট যুক্ত যেকোনো খাবার খাওয়ার পরিমাণ একেবারেই কমিয়ে দিতে হবে। তবে যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে রেহাই পেতে হয়, তবে নিম্নোক্ত এই তিন ধরনের পানীয় নিজেদের প্রতিদিনের ডায়েটের অন্তর্ভুক্ত করা আবশ্যিক।

১) ইসবগুল- কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে অন্যতম কার্যকরী উপাদান ইসবগুল। এক গ্লাস জলে দুই টেবিল চামচ ইসবগুল ভালোভাবে মিশিয়ে পান করে নিলেই এই সমস্যা ধীরে ধীরে কমতে থাকে।

২) দুধ ও ঘি- রাতে শুতে যাবার আগে হালকা উষ্ণ গরম দুধে যদি অল্পপরিমাণে ঘি মিশিয়ে পান করা যায়, তবে এটি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে পারে অনেকটাই। এটি পাচনতন্ত্রের উন্নতির পাশাপাশি বিপাক প্রক্রিয়াকেও উন্নত করতে সক্ষম। উল্লেখ্য, দুধ ও ঘিয়ের মিশ্রণ এনজাইমের নিঃসরণকে বৃদ্ধি করে হজম শক্তিকে উন্নত করে। পাশাপাশি এটি শরীরের দূষিত পদার্থ নির্গত করতেও সহায়ক।

৩) চিয়া সিডের জল- কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে চিয়া সিডের জল ভীষণভাবে কার্যকরী। এক গ্লাস জলে এক টেবিল চামচ চিয়া সিড মাত্র ১০ মিনিট ভিজিয়ে রেখে সেটি ছেঁকে খেয়ে নিলেই মুক্তি পাওয়া সম্ভব কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে। উল্লেখ্য, চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার বর্তমান যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সহায়তা করে থাকে।

তবে কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে যদি অবহেলা করা হয় তাহলে, অর্শের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এক্ষেত্রে রোগীর মলদ্বারের ভিতরের ও বাইরের চামড়া ফুলে যায়। যার ফলস্বরূপ মলত্যাগে সমস্যা হয়, হয় রক্তপাতও।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026