ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : রান্নায় মসলা হিসেবে জিরার ব্যবহার বহু পুরনো। জিরার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বহু রোগ প্রতিরোধে উপকারী। এছাড়া জিরাতে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শারীরিক বিভিন্ন দিকের কথা মাথায় রেখে জিরা ও জল একত্রে খাওয়ার পরামর্শ দিয়েছেন। জেনে নিন জিরা ও জল একসাথে খাওয়ার কিছু উপকারিতা-
প্রথমতঃ অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ থাকায় জিরা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে।
দ্বিতীয়তঃ জিরা শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রেখে শরীরে জলশূন্যতার অভাব পূরণ করে।
তৃতীয়তঃ ফুসফুসের শ্লেষ্মাজনিত শ্বাসকষ্টের সমাধানে জিরা জল খুবই উপকারি।
চতুর্থতঃ হজম সংক্রান্ত সমস্যা, বমি ভাব ও অ্যাসিডিটি কমাতে জিরা জলের কোন বিকল্প নেই।
পঞ্চমতঃ জিরাতে থাকা আয়রন ও উচ্চমাত্রায় পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
জিরা জল পান করার জন্য একটি পাত্রে এক লিটার জল ও কিছু পরিমাণ জিরা নিয়ে কিছুক্ষণ সিদ্ধ করুন। সিদ্ধ করা হয়ে গেলে পাত্রটি ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে পানীয়টি অন্য একটি পাত্রে ছেঁকে নিন। এরপর নিয়মিত এই পানীয়টি পান করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…