অপেক্ষার অবসান। অভিষেক পাঠক পরিচালিত দীর্ঘ প্রতীক্ষিত ‘দৃশ্যম ২’ মুক্তি পেল। আর মুক্তির আগেই মুম্বাইয়ে আয়োজন করা হয়েছিল গ্র্যান্ড প্রিমিয়ারের। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের নামিদামি সমস্ত তারকারা। তাদের মধ্যে আবশ্যিকভাবে ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরাও। আর সেই গ্র্যান্ড প্রিমিয়ারের রেড কার্পেটে স্বামীর সাথে ক্যামেরার সামনেই লিপলক করে চর্চায় ছবির অভিনেত্রী শ্রেয়া সরণ।
ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই ছবিটি। ১৮’ই নভেম্বর থেকে অ্যামাজন প্রাইমেই দেখা যাচ্ছে ‘দৃশ্যম ২’। অভিষেক পাঠক পরিচালিত এই ছবিতে অজয় দেবগন, শ্রেয়া সরণ ছাড়াও টাব্বু, অক্ষয় খান্না, ঈশিতা দত্তের মতো তারকাদের অভিনয় করতে দেখা গিয়েছে। আর ছবি মুক্তির আগে একটি বিশেষ গ্র্যান্ড প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই স্বামী আন্দ্রেয়ী কৌশিভকে নিয়ে উপস্থিত ছিলেন শ্রেয়া। সকলের পাশাপাশি অজয় দেবগনও উপস্থিত ছিলেন কাজলের সাথে। এই মুহূর্তে সেই ঝলক ও ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়।
সবসময়ের মতোই এই প্রিমিয়ারেও তারকাদের জন্য রেড কার্পেটের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে অজয় দেবগন ও কাজলের পাশাপাশি দেখা মিলেছে ছবির অভিনেত্রী শ্রেয় সরণের। রেড কার্পেটে অভিনেত্রী স্বামী আন্দ্রেয়ীর সাথে পাপারাজিৎদের ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় হঠাৎই একে অপরের সাথে লিপলক করেন, যা খুব স্বাভাবিকভাবেই ক্যামেরায় ধরা পড়েছে। অভিনেত্রী যে ক্যামেরার সামনে ইচ্ছা করেই এই পোজ দিয়েছিলেন, তা আর বলার অপেক্ষা রাখছে না। এই মুহূর্তে পাপারাজিৎদের সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল শ্রেয়া সরণ।
উল্লেখ্য, অভিষেক পাঠক পরিচালিত এই ছবির মুক্তির জন্য দর্শকরা দীর্ঘসময় ধরে অপেক্ষা করছিলেন। দীর্ঘ সাতবছর পর দৃশ্যমের এই দ্বিতীয় পার্ট মুক্তি পেল। ধীরে ধীরে প্রতিক্রিয়া আসা শুরু হয়ে গিয়েছে দর্শকমহলের কাছ থেকে। তবে এই সাসপেন্স থ্রিলার ঠিক কতোটা প্রভাব ফেলবে দর্শকমহলের উপর, তা দেখার অপেক্ষায় রয়েছেন গোটা মিডিয়ামহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…