দেশ

চলন্ত ট্রেনের তলায় পড়ে গিয়েও প্রাণে বাঁচলেন এক বৃদ্ধ, দেখুন লাইভ ভিডিও

এতদিন ধরে অনেক অসম্ভব কে সম্ভব করে দেওয়ার মত কাহিনী আপনারা শুনে থাকবেন। অনেকে হয়তো মৃত্যুকে সামনে থেকে দেখার পরেও সেখান থেকে ফিরে আসতে পেরেছেন। কিন্তু, সবসময় তো আর নিজে এরকম করা যায়না। তাই কখনো কখনো নির্ঘাত মৃত্যু থেকে বাঁচানোর জন্য ভগবান কাউকে দূত হিসাবে পাঠান। সম্প্রতি এরকম একটি দুতের কাহিনী ভাইরাল নেট মাধ্যমে। মুম্বাইয়ের কল্যাণ স্টেশনের এই ঘটনা এখন সকলের মুখে মুখে।

মুম্বাইয়ের কল্যাণ স্টেশনে একটি চলন্ত ট্রেনের তলায় পড়ে গিয়েছিলেন এক বৃদ্ধ। সেই সময়, ভগবানের দূত হিসেবে অবতীর্ণ হয়ে কাকে নির্ঘাত মৃত্যু থেকে বাঁচিয়ে আনেন ট্রেনের চালক এবং সহকারি চালক। তাদের তৎপরতায় প্রাণ ফিরে পেলেন বৃদ্ধ। উপস্থিত বুদ্ধির ব্যবহার করে বৃদ্ধকে বাঁচানোর জন্য এই দুই চালক এর জন্য পুরস্কারের ঘোষণা করেছে ভারতীয় রেলওয়ে।

রবিবার দুপুর ১২:৫৩ টা নাগাদ মুম্বাইয়ের কল্যান স্টেশন এর উপর দিয়ে যাচ্ছিল মুম্বাই বারাণসী স্পেশাল। সেই সময় ওই ট্রেনের সামনে দিয়ে লাইন পার করছিলেন এক বৃদ্ধ। ঘটনাটি দেখামাত্রই চিফ পার্মানেন্ট ইন্সপেক্টর সন্তোষ কুমার চিৎকার করে বিষয়টি চালক এবং সহকারি চালকের নজরে আনেন। তারা দুজনেই তৎক্ষণাৎ ট্রেনে এমার্জেন্সি ব্রেক চাপেন। ট্রেন সম্পূর্ণরূপে থেমে যায় কিন্তু ওই বৃদ্ধ রেললাইনের ওপর পড়ে যান। তার দেহের উপর দিয়ে ইঞ্জিনের কাউ ক্যাচার বেরিয়ে যায়। তবে ওই বৃদ্ধের হাত-পা ছড়ে যাওয়া ছাড়া বেশি কিছু হয়নি।

চালক এবং সহকারি চালক তৎক্ষণাৎ নেমে ওই বৃদ্ধকে রেললাইনের উপর থেকে তোলেন। সামান্য আহত হলেও বড় বিপদ থেকে বেঁচে গেছেন ঐ বৃদ্ধ। এমার্জেন্সি ব্রেক না দিলে তিনি আজকে আর এই পৃথিবীতে থাকতেন না। এত বড় দুর্ঘটনার পরেও যে এভাবে ফিরে আসা যায় সেই ঘটনাটি বর্তমানে নেট মাধ্যমে তুমুল ভাইরাল হতে শুরু করেছে। চালক এবং সহকারি চালকের বুদ্ধিমত্তায় মুগ্ধ নেট জনতা। এই অসাধ্য সাধনের জন্য সেন্ট্রাল রেল এর জিএম অলক কংসাল তাদের জন্য ২০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। বাহবা পেলেও, এইরকম ভাবে ট্রেন লাইন পার হওয়া যে কতটা ভয়ঙ্কর সেটা আবারও মনে করিয়ে দিচ্ছেন ট্রেনের চালক এবং সহকারি চালক।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026