ভাইরাল & ভিডিও

Viral: পাহাড়ি রাস্তায় ঝুঁকিপূর্ণ ইউ টার্ন, চালকের প্রতিভায় মুগ্ধ নেটবাসী জনতা

সোশ্যাল মিডিয়া হলো এমন একটি জায়গা যেখানে মাঝে মধ্যেই নানান অদ্ভুত ধরনের ভিডিও ভাইরাল হতে থাকে। এই ভাইরাল ভিডিওতে শুধুমাত্র যে কারো ট্যালেন্ট কিংবা নাচ, গান, কমেডি ভিডিওর আছে তাই নয়, আরো অনেক ধরনের বিশেষ মুহূর্ত, করো বিশেষ ক্ষমতার ভিডিও আমরা দেখে থাকি। এই সমস্ত ভিডিওতে এমন সব কাণ্ড করা হয়, যে এসব দেখে মানুষ একেবারে স্তম্ভিত হয়ে যাবে। তবে এবারে একটি এমন ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি, এক গাড়িচালক পাহাড়ের একেবারে সরু রাস্তা দিয়ে একটি গাড়ি নাকি ইউ-টার্ন করাচ্ছেন।

ভিডিওটি কোথায় তোলা হয়েছে সেই বিষয়ে কিছু জানা না গেলেও, এটুকু বোঝা যাচ্ছে, এটা কোনো পাহাড়ি রাস্তা কিংবা এটা কোনো মালভূমি অঞ্চলের অনেক উচু রাস্তা। এই সমস্ত রাস্তা দিয়ে গাড়ি চালানো যে কতটা ঝুঁকিপূর্ণ, তা না গেলে ঠিক ধারণা করা যায়না। তবে সেরকম একটি রাস্তা দিয়ে একটি বড় গাড়িকে ইউটার্ন করিয়ে গণমাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন এক ব্যক্তি।

টুইটার ব্যবহারকারী ডাক্তার অজয়িতা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি নীল রঙের বড় গাড়ি সেই ভয়ঙ্কর পাহাড়ি রাস্তার উপর দিয়ে যাচ্ছে। এই সমস্ত রাস্তাগুলি এতটাই সরু যে, এখানে একজনের যাওয়া অত্যন্ত দুষ্কর, তার মধ্যে ওই ব্যক্তি গাড়ি ইউটার্ন করাচ্ছেন, যা রীতিমতো ঝুঁকিপূর্ণ। তবে, গাড়ি চালকের এই টেকনিক দেখে সকলেই স্তম্ভিত।

ওই চালকের সামনে রয়েছে পাহাড়, আর পিছনে রয়েছে একটা বিশাল বড় খাদ যেখানে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত। সেরকম একটি জায়গা থেকে দাঁড়িয়ে গাড়ি ইউটার্ন করানোর পরিকল্পনা নিলেন ঐ গাড়িচালক। একটু এদিক-ওদিক হলেই, গাড়িটা একেবারে খাদে ধসে যেত। এমনকি আমরা একটা সময় এই গাড়িটার পিছনের চাকা ঝুলতেও দেখেছিলাম। কিন্তু চালক অত্যন্ত ছোট ছোট কাট নিয়ে স্টিয়ারিং হুইল, এবং ব্রেকস এমনভাবে নিয়ন্ত্রণ করেছিলেন যে গাড়িটার কোনো সমস্যাই হয়নি, একদম নিরাপদে ইউটার্ন নিয়ে বেরিয়ে আসে ওই রাস্তা থেকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই হয়েছে অত্যন্ত জনপ্রিয়। বহু মানুষ এই ভিডিও দেখেছেন এবং তারা এই ভিডিও পছন্দ করেছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026