নিউজ

Duare Sarkar: স্বাস্থ্যসাথী-কন্যাশ্রী-লক্ষ্মীর ভান্ডার তো ছিলই, আরও ৬ টি নয়া পরিষেবা নিয়ে এল দুয়ারে সরকার

পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল সরকার গত বিধানসভা নির্বাচনে মূলত দুয়ারে সরকার প্রকল্পকে হাতিয়ার করে বাংলার মানুষের মন জয় করে নিতে সক্ষম হয়েছিল। নির্বাচনের আগে মহিলাদের জন্য একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করেছিলেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ হচ্ছে রাজ্যে। এতদিন ধরে চলছিল লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা ইত্যাদি প্রকল্প। পাশাপাশি বাজিমাত করেছে স্বাস্থ্যসাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প ইত্যাদি। কেন্দ্রীয় সরকারের কাছেও সেরার শিরোপা পেয়েছে মমতা সরকারের এই জনমুখী দুয়ারে সরকার প্রকল্প। তবে এই প্রকল্পকে আরও একধাপ আপগ্রেড করল তৃণমূল কংগ্রেস।

এতদিন মিলছিল ২৭টি পরিষেবা। এখন থেকে দুয়ারে সরকারে মিলবে আরও ৬টি নয়া পরিষেবা। সংখ্যাটা বেড়ে হল ৩৩। এই প্রকল্পের মাধ্যমে মমতা সরকার যে জাতীয় রাজনীতিতে এক গভীর আঁচড় কাটবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আসলে যেকোনো সময় ঘোষণা হবে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ। আর তার প্রস্তুতি হিসাবেই জনমুখী প্রকল্প করতে কোমর বেঁধে নেমেছে মমতা সরকার। এই মাসের মধ্যেই তৃণমূল জননেত্রী উদ্বোধন করবেন পথশ্রী প্রকল্পের।

দুয়ারে সরকারের পঞ্চম দফায় গোটা রাজ্যজুড়ে ৮২ হাজার ৩৪৫টি ক্যাম্প চালানো হয়েছিল। তার মধ্যে ৩৪.৫ শতাংশ অর্থাৎ ২৮ হাজার ৩৮১টি ছিল মোবাইল ক্যাম্প। এই মোবাইল ক্যাম্পগুলির মাধ্যমে ১৪ লাখ ৯৫ হাজার রাজ্যবাসী নিজেদের ইস্যুগুলিকে নিয়ে এসেছেন। সব মিলিয়ে ৯৭ লাখ রাজ্যবাসীর ইস্যু নথিভুক্ত হয় এই ক্যাম্পগুলির মাধ্যমে। এবার শুরু হয়েছে ষষ্ঠ দফার ক্যাম্প। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। এতেই ২৭ টি প্রকল্পের সাথে যোগ হচ্ছে আরও ৭ টি নতুন সুবিধা। এবার সেখানে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের ‘মেধাশ্রী প্রকল্প’, ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের অন্তর্গত ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ প্রকল্পের মতো পরিষেবাগুলিও যুক্ত হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026