দেশ

আপনার প্যান কার্ড হারিয়ে গেলে মাত্র ১০ মিনিটে ডাউনলোড করুন, জেনে নিন কীভাবে – PAN CARD

আজকাল আধার কার্ডের মত অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হয়ে উঠেছে প্যান কার্ড। বিশেষ করে, ব্যাংকিং পরিষেবা এবং অর্থনৈতিক পরিষেবা গ্রহণ করতে হলে আপনার কাছে প্যান কার্ড থাকা একান্ত আবশ্যক। যদি আপনি একজন প্যান কার্ড ধারী না হন, সে ক্ষেত্রে আপনি ব্যাংকের একাধিক পরিষেবা গ্রহণ করতে পারবেন না। বিশেষ করে ব্যাংক থেকে ঋণ গ্রহণ কিংবা বিভিন্ন ধরনের ফিক্স ডিপোজিট করতে পারবেন না আপনি।

এখানেই শেষ নয়, আপনি যদি একজন প্যান কার্ড ধারী না হন, তাহলে এটিএম কার্ড এর সুবিধা থেকেও বঞ্চিত হবেন। তাছাড়া আপনি যদি ব্যাংকের নতুন একাউন্ট কিংবা পোস্ট অফিসে নতুন অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে আপনার প্যান কার্ড থাকা আবশ্যক। তবে যদি কোন কারনে আপনার প্যান কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সে ক্ষেত্রে কি করবেন? বিষয়টি নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। তবে আজকের নিবন্ধে আমরা আপনাদের এমন একটি সহজ পদ্ধতি বলতে চলেছি, যার মাধ্যমে মাত্র দশ মিনিটে আপনি আপনার ডুপ্লিকেট প্যান কার্ড তৈরি করতে পারবেন। তবে যদি আপনার প্যান কার্ডটি হারিয়ে যায়, সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে থানায় ডায়েরি করতে হবে। চলুন, ডুপ্লিকেট প্যান কার্ড করার সহজ পদ্ধতি জেনে নেওয়া যাক-

কিভাবে করবেন ডুপ্লিকেট প্যান কার্ড?

১. প্রথমে আপনাকে TIN NSDL-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. যেখানে অনেক ধরনের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে প্যান কার্ডের পুনর্মুদ্রণের বিকল্পটি বেছে নিতে হবে।
৩. এর পরে ফর্মটিতে আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণ করে সম্পূর্ণ তথ্য পুনরায় যাচাই করে সাবমিট করতে হবে।
৪. এই পদ্ধতি সম্পন্ন হওয়ার পর আপনার নামে একটি টোকেন নম্বর তৈরি হবে, যা আপনার নিবন্ধিত ইমেল ঠিকানায় পাঠানো হবে।
৫. এরপর প্যান কার্ড প্রসেসিং ফি হিসেবে 105 টাকা অনলাইন প্রদান করতে হবে।
৬. এরপর আপনি চাইলে প্রিন্টে ক্লিক করে ডুপ্লিকেট প্যান কার্ডটি বের করতে পারবেন বা
আপনি চাইলে আপনার ই-মেইল বা ফোন নম্বরে পাঠানো লিঙ্ক থেকে ই-প্যান ডাউনলোড করতে পারবেন।

Kriti Lekha Shome

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026