DURGA PUJA 2019: দেখুন সুরুচি সঙ্ঘের পুজোর সবথেকে বড় আকর্ষণ কি?

কলকাতার বড় বড় প্যান্ডেল পুজোগুলির মধ্যে অন্যতম হল সুরুচি সঙ্ঘের পুজো। শুধুমাত্র প্যান্ডেল ও আলোকসজ্জা না থিম সং এ থাকে থাকে নতুন চমক। গত ৫ বছর ধরে এই সঙ্ঘের থিম সং লিখে আসছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ও সুরুচি সঙ্ঘ একেবারে নতুন উপহার দিলো দর্শনার্থীদের।

এবছর, ২০১৯ সালে সুরুচি সঙ্ঘ ৬৬ বছরে পা দিলো। এবারে সুরুচি সঙ্ঘের থিম হল ‘উৎসব’। উৎসব হল পরম্পরার, মেলবন্ধনের, উৎসব হল আনন্দ যাপনের। গরীবের কুটির থেকে ধনীর অট্টালিকা পর্যন্ত উৎসবের অবাধ যাতায়াত। সুরুচি সঙ্ঘের আঙ্গন এবারে উৎসবের চারণভূমি। প্রাচীন কালে গ্রামের যেভাবে দুর্গা উৎসব পালন হতো, সেখানে জাতি ধর্ম, ভাষা নির্বিশেষে সবাই অংশগ্রহন করত, সেই ভাবনাকে এবারে তুলে ধরেছে সুরুচি সঙ্ঘ।

প্রাচীন জরাজীর্ণ বনেদি বাড়ি, সুসজ্জিত কুঁড়েঘর, আর অট্টালিকার সমারোহে হয়েছে পুরো মণ্ডপ সজ্জা। ঐতিহ্যের ছাপ আছে প্রতিটি অংশে। এবারে সুরুচি সঙ্ঘের মাতৃমূর্তিতে রয়েছে সাবেকিয়ানার ছাপ। আগে ফ্রেমে দুর্গা প্রতিমার যে ছবি বাঁধিয়ে রাখা হতো তার আদলে তৈরী হয়েছে মাতৃমূর্তি। এবারে পুজোর সবথেকে বড় আকর্ষণ রয়েছে মণ্ডপের আলোকসজ্জায়। আলোর খেলায় মেঘের ভেলা ভেসে বেড়াবে সুরুচির মণ্ডপ জুড়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026