বিনোদন

Durga Puja 2021: দুর্গা পুজোতে এবার বাংলা ভাষাতে ‘মানিকে মাগে হিঠে’

সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে একটি নতুন গান বেশ ট্রেন্ডিং। নেটদুনিয়ার দৌলতে এই মুহূর্তের নতুন ট্রেন্ডিং গান হল ‘মানিকে মাগে হিথে’। সিংহলি ভাষার এই গানের তালে তাল মেলাননি এমন সোশ্যাল মিডিয়া ইউজার বোধহয় দূরবীনেও খোঁজ মিলবেনা। এই গানের মধ্যে এক অদ্ভুত মাদকতা যা একবার শুনলে মন ভরছে না কারও। বার বার শুনছে। ইন্সটাগ্রাম রিল থেকে ফেসবুক স্টোরি, এমনকি বহু টিনেজ এই গান নিয়ে ড্যান্স কভার থেকে ফোনের কলার টিউন সর্বত্র এই গান বাজছে। যত দিন যাচ্ছে এই গানের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই গানের সুরের সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়েছে কভার।

এবার এই সিংহলি গান ‘মানিকে মাগে হিঠে’ জায়গা করে নিয়েছে দুর্গাপুজোর মন্ডপে। হ্যাঁ মা আসতে আর বেশি দেরী নেই। গত বছরের মতো এবছরেও পুজো নিয়ে সেভাবে কারোর উচ্ছ্বাস নেই৷ তবে সকলের মন ভালো করতে মানিকে মাগে হিঠে আসতে উমা পুজোতে। কিভাবে ভাবছেন তো?

ইয়োহানি ডি সিলভার গলায় এই গান মুগ্ধ করেছে আট থেকে আশি সকলকে। এই গানের বেশ কিছু রিমিক্স ভার্সন শোনা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবার এই গানকে কাজে লাগাতে চাইছে বাগুইআটির অর্জুনপুরের আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপ। এই পুজো মন্ডপ এই গানের সাথে দেবে নতুন বার্তাও। মন্ডপে শোনা যাবে ‘যেন আরও দুখ সহিতে, যেন আরও কষ্ট নিতে পারি, অতিমারী না হারি’, এই হবে গানের কথা। আহীর মিউজিক অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা মিলে এই গানের ভার্সন গেয়েছেন।

দক্ষিণ কলকাতার যাদবপুর তথা সুলেখার ‘আহির স্টুডিও’র কর্ণধার সুমন সরকার এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই গানটি শোনা যাবে শ্রুতি সাহা মিত্র, অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়, অরিন সেনগুপ্ত, সুপর্ণ ভৌমিকের গলায়। আর মাত্র কিছুদিন পরই ঢাকে কাঠি পড়বে। বরাবরের মতো এবারেও নতুন নতুন থিমে একে-অপরকে টেক্কা দিতে উঠেপড়ে লেগেছে কলকাতার নামি পুজো মণ্ডপগুলি। অন্যবার বাজেট বেশি থাকলেও এবছর বাজেট কম আর কম বাজেটে এক এক পুজো মন্ডপ টেক্কা দিতে এগিয়ে লেগে পড়েছে। এবার সেরার সেরা হওয়ার দৌড়ে ‘মানিকে মাগে হিঠে’ অর্জুনপুরের আমরা সবাই ক্লাব কতটা এগিয়ে আসে এটাই এখন দেখার।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026