আর কয়েকদিন পরেই পুজো। বাঙালির সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে পশ্চিমবঙ্গের বাঙালিদের পাশাপাশি মাতবে ভিন দেশে বসবাসকারী বাঙালিরাও। দেখে নিন এমনই কিছু বিদেশের পুজো আর তাদের আয়োজন।
বাঙালিরা এক জায়গায় জড়ো হলে দুর্গা পুজো তো হবেই। সে স্বদেশই হোক, আর বিদেশ৷ তাই বাংলার পাশাপাশি প্রতিবছর পুজোর আনন্দে মাতোয়ারা হয়ে সুদূর সিঙ্গাপুরের মাটিও। সিঙ্গাপুরের বাঙালি কমিউনিটিতেও প্রতিবারের মতো এবারও হবে দুর্গাপুজো। এখানেও পুজোর যাবতীয় সরঞ্জাম আসছে কলকাতা থেকে। উদ্যোক্তারা জানিয়েছেন, কলকাতা থেকেই আসছে তাদের ঠাকুর। এখানেও পুজোর ৫ দিন জমিয়ে খাওয়াদাওয়া, আড্ডা দেওয়া সবই চলবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। সেখানে রয়েছে বাড়িতে বানানো খাবারের নানারকম সম্ভার। শুধু এই নয়, গয়না-পোশাক সবই বিক্রি হচ্ছে সেখানে৷ পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন এখানে পুজোর যাবতীয় জিনিস, পুরোহিত, ঢাকি সবই আসে কলকাতা থেকে। আসেন কলকাতার সেলেবরাও। সঙ্গে থাকে বাচ্চাদের নাচ-গান-নাটক-আবৃতি। তার সঙ্গে রয়েছে ফ্যাশন শো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…