দুর্গাপুজোতে যদি আপনি প্রাণ খুলে ঘুরতে চান, তাহলে এর সবথেকে সেরা মাধ্যম কিন্তু মেট্রো রেল। এই মেট্রো রেল শুধু উত্তর কলকাতা না, দক্ষিণ কলকাতার একাধিক বড়ো বড়ো পুজো প্যান্ডেলকে কানেক্ট করতে পারে এবং এই মেট্রো করে আপনি একটা বড়ো সংখ্যক পুজো প্যান্ডেল ভ্রমণ করতে পারবেন। চতুর্থী থেকেই এবছর পুজো প্যান্ডেলে ছিল মানুষের ভিড়। তার সাথেই ভিড় ছিলো প্রতিটি মেট্রো স্টেশনে। একসাথে সবথেকে বেশি মানুষ এদিন মেট্রোতে উঠেছিলেন। এই একটি দিনে মেট্রো কর্তৃপক্ষের লাভের অঙ্ক ছাড়িয়েছে কোটির গণ্ডি। এই পরিস্থিতিতে সপ্তমী থেকে শুরু করে নবমী পর্যন্ত সারারাত মেট্রো চালু রাখার কথা জানিয়েছে মেট্রো রেল।
দুর্গাপুজোয় সপ্তমী, অষ্টমী ও নবমীতে মোট ২৪৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো। দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১ টায়। অন্যদিকে, দমদম থেকে কবি সুভাষের প্রথম মেট্রো ছাড়বে ১ টায়। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায় এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়।
অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৩টে ৪৮ মিনিটে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৩টে ৫০ মিনিটে, দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টে, কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টের সময়।
দশমীতে চলবে মোট ১৩২টি মেট্রো। দুপুর ১ টা থেকে শুরু হবে পরিষেবা এবং শেষ হবে রাত ১১টায়। ৫ অক্টোবর দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায় এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়।
এদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টা, কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টার সময়। একাদশী, অর্থাৎ ৬ অক্টোবর থেকে ফের স্বাভাবিক সূচি মেনেই মেট্রো চলাচল করবে। একাদশী থেকে ত্রয়োদশী ২৩৪টি মেট্রো চলবে দিনভর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…