Today Trending News

Weather Update: সপ্তমীতেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বৃষ্টিতে ভাসতে পারে এই ৬ জেলা

সারা বছর অপেক্ষার পর সবেমাত্র শুরু হয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব তথা দুর্গোৎসব। গতকাল ষষ্ঠী পূজার মাধ্যমে ঘটেছে উৎসবের সূত্রপাত। তবে এই আনন্দঘন মুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে হতাশ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। কারণ, বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পূজার আনন্দ নষ্ট হতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। এমনিতেই পূজা শুরু হওয়ার পূর্বে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল, দুর্গা উৎসবে নিম্নচাপের কারণে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হবে।

তবে হঠাৎ দক্ষিণবঙ্গ জুড়ে ঠান্ডা হওয়া প্রবাহিত হওয়ার কারণে দুর্গা উৎসবের শুরুটা শুষ্ক আবহাওয়ার মধ্যে। কিন্তু উৎসবের আনন্দ মাটি করতে প্রস্তুত নিম্নচাপ, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। শীঘ্রই সেই ঘূর্ণাবর্তটি পরিণত হবে নিম্নচাপে। এরপর সেটি ক্রমেই এগিয়ে আসবে এবং নবমীর দিন সেই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।

যার কারনে সপ্তমীর দিন থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনকি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ির মতো শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তমী এবং অষ্টমীতে নির্বিঘ্নে দক্ষিণবঙ্গের মানুষ পূজা পরিক্রমা করতে পারবেন বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি যদি পূর্ণাঙ্গ নিম্নচাপে পরিণত হয়, সে ক্ষেত্রে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি জেলাগুলিতে নবমী পূজার দিন থেকে ভারী বর্ষণ শুরু হতে পারে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026