Today Trending News

পুজোর মরশুমে কেন্দ্রীয় সরকারের বড় উপহার, বেতনসহ এত টাকা বোনাস পাবেন কর্মীরা

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সমাপ্তি হতে না হতেই পুরো ভারত জুড়ে মেতে উঠবে দীপাবলীর মহোৎসবে। আর দীপাবলির পূর্বেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পেতে চলেছেন খুশির খবর। আমরা আপনাকে বলি যে, কেন্দ্রীয় সরকার ২০২২-২০২৩ সালের জন্য গ্রুপ-বি নন-গেজেটেড অফিসার এবং গ্রুপ-সি কর্মীদের জন্য দীপাবলি বোনাস ঘোষণা করেছে। পাশাপাশি প্যারামিলিটারি ফোর্সদের জন্যেও পুজোর বোনাস ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সাধারণ চাকরিজীবীদের চেয়েও সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত বেশি বোনাস পাবেন প্যারামিলিটারি ফোর্সের সদস্যরা।

মিডিয়ার দেওয়া এক তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকার এই সোমবার নন-গ্যাজেট গ্রুপ-বি এবং গ্রুপ-সি কর্মীদের জন্য আসন্ন দীপাবলির উদ্দেশ্যে অতিরিক্ত এক মাসের বেতনের সমান বোনাস ঘোষণা করেছে মোদি সরকার। রিপোর্টে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত কর্মীরা কমপক্ষে অর্ধ বছর ডিউটি করেছেন, তারা এই সুবিধা পাবেন। তাছাড়া ৩১শে মার্চ ২০২৩ সাল পর্যন্ত যে সকল কর্মীরা ডিউটি করেছেন তারাও এই সুবিধা পাবেন। এর পাশাপাশি অস্থায়ী কর্মীদের জন্যেও বিরাট বোনাস ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে ডিউটি বিরতি রাখলে সরকারি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন কর্মীরা।

এছাড়া কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্যারামেলিটারি ফোর্সের সদস্যরা ১ মাসের বেতন সমান বোনাসের পাশাপাশি সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত বোনাস পাবেন। এছাড়া অসামরিক বাহিনীরাও দীপাবলীর বোনাস পাবেন। তবে কে কত টাকা বোনাস পাবেন তা নির্ণয়ের জন্য সহজ একটি সূত্র রয়েছে। কর্মীদের গড় বেতনের উপর নির্ভর করে বোনাস প্রদান করে কেন্দ্রীয় সরকার। যদি কোন কর্মকর্তার বার্ষিক গড় বেতন ২০ হাজার টাকা হয় তবে ওই ব্যক্তি দীপাবলির বোনাস হিসেবে বেতনের সাথে অতিরিক্ত ১৯ হাজার টাকা পাবেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026