একে পেঁয়াজে রক্ষে নেই, দোসর আলু। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির ফলে নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। প্রতিনিয়ত বেড়ে চলেছে প্রতিটি জিনিসের দাম। আনাজপত্রের বাজারে আগুন লাগার অবস্থা, হাত দেওয়া যাচ্ছে না সবজিতে। শীতকালে সবজির এমন দাম বৃদ্ধিতে হেঁসেল ঠেলতে দম বন্ধ হতে বসেছে সাধারণ মানুষের।
অনেক দিন থেকেই পেঁয়াজের দাম নাগালের বাইরে। এবার আলুর দামও আকাশছোঁয়া।শীতের মরসুমে আলুর দাম বৃদ্ধিতে সংসার টানতে হিমশিম খেতে হচ্ছে বাঙালিকে। বাঙালির বরাবরের প্রিয় খাদ্য তালিকায় আলু উপরের দিকে থাকে। এমন কোন খাবার নেই যেখানে আলুর ব্যবহার করে না বাঙালি। আবার অভাবের সংসারেও ত্রাতার ভূমিকা নেয় আলু। কোন কিছু না থাকলে আলু ভাতে ভাত দিয়ে যে কোন সময়ের খাওয়া সারতে পারে তারা। তবে এবার সেই আলুই অগ্নিমূল্য।
আরও পড়ুন : রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের
শীতের মরসুমে প্রতি বছর যেখানে আলু কেজি প্রতি ১০ টাকায় পাওয়া যায়। এবার সেখানে ২৫ ছুঁয়েছে। দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে উঠে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ নাম। ঘূর্ণিঝড়ের কারণ ফলন ভালো না হওয়ায় আলুর যোগান কমেছে। শুধু আলু নয়, দাম বাড়ছে অন্যান্য শাকসবজিরও। খোলা বাজারে বেগুন, টমেটো কেজি প্রতি ৪০ টাকা ছুঁয়েছে। কড়াইশুঁটি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…