Durnibar-Mohor Marriage: প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে বিয়ে সারলেন দুর্নিবার-মোহর, রইল ছবি

অবশেষে সব জল্পনা শেষ করে জাঁকজমকের সাথেই বিয়ে সারলেন দুর্নিবার-মোহর। গায়কের বিচ্ছেদের পর থেকে তাদের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি মিডিয়ার পাতায়। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মিডিয়ার সামনে মুখ খোলেননি তারা। এবার প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতেই বিয়ে সারলেন এই নবদম্পতি। দেখুন ঝলক।

পাত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা। ২০২১’এ কলকাতার একটি নামি রেস্তোরাঁতেই আলাপ হয়েছিল তাদের। আলাপ থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। আর সেই প্রেমই পূর্ণতা পেল বিয়ের আসরে। মিডিয়ার পাতায় নিজেদের নিয়ে চলতে থাকা হাজারো বিতর্কের অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়লেন দুর্নিবার-মোহর। বৃহস্পতিবার রাতেই একে অপরের সাথে জীবন কাটানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন এই নবদম্পতি।

২০১৭’তে প্রথম স্ত্রী মীনাক্ষী মুখার্জ্জীর সাথে আইনি মতে বিবাহপর্ব সেরেছিলেন সারেগামাপার দুর্নিবার সাহা। অবশ্য আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠমহলের উপস্থিতিতে সামাজিক বিয়েও সেরেছিলেন তারা। তবে তাদের সেই বিয়ে একবছরও টেকেনি। আইনি মতে বিচ্ছেদ ঘটে তাদের। অবশ্য তাদের সেই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হিসেবে একাধিকবার নাম উঠে এসেছে প্রসেনজিৎ-এর এই জনসংযোগ আধিকারীকের। তবে এই প্রসঙ্গ নিয়ে কখনোই ঐন্দ্রিলা প্রকাশ্যে মুখ খোলেননি। সেই থেকে নিজেদের সম্পর্ক নিয়ে নিশ্চুপ থাকলেও, গত কয়েকমাস আগেই সোশ্যাল মিডিয়ার পাতায় একসাথে ছবি শেয়ার করে নিজেদের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন এই নবদম্পতি। এবার সামাজিকভাবেও নিজেদের সম্পর্ককে বৈধ করলেন তারা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026