উৎসবের মরশুমের সাথে সাথে এখন কিন্তু ছুটির মৌসুম শুরু হয়েছে। অক্টোবর মাসে মোট ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে যার মধ্যে এই সপ্তাহে পাঁচটি ছুটি রয়েছে। দশেরার কারণে এখন অনেক রাজ্যে ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। দশেরার কারণে পাঁচ দিন ব্যাংক বন্ধ রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে আর বি আই এই পাঁচ দিন শুধুমাত্র ছুটি দিয়েছে এই রাজ্যগুলিতে। চলতি সপ্তাহে মোটামুটি পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে ভারতের তিনটি রাজ্যে। এর মধ্যে রয়েছে ত্রিপুরা আসাম এবং পশ্চিমবঙ্গ। অন্যদিকে একই সময়ে সিকিমে ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোথায় কোন দিন ব্যাংক বন্ধ থাকছে রাজ্যে।
১০ই অক্টোবর মহা সপ্তমী হবার কারণে বৃহস্পতিবার ত্রিপুরা আসাম নাগাল্যান্ড এবং পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ থাকবে। ১১ই অক্টোবর মহা অষ্টমী এবং মহানবমী এবং তারই সাথে আয়ুধা পূজা হওয়ার কারণে শুক্রবার ত্রিপুরা কর্ণাটক উড়িষ্যা তামিলনাড়ু আসাম সিকিম অরুণাচল প্রদেশ মনিপুর নাগাল্যান্ড বিহার ঝাড়খন্ড এবং মেঘালয় রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। ১২ই অক্টোবর দশেরা, মহানবমী এবং বিজয় দশমী হওয়ার কারণে এবং মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে সব রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। ১৩ই অক্টোবর রবিবার হওয়ার কারণে ব্যাংক বন্ধ থাকবে। ১৪ ই অক্টোবর শুধুমাত্র সিকিমে ব্যাংক বন্ধ থাকবে।
১৬ই অক্টোবর লক্ষীপূজো হওয়ার কারণে আগরতলা এবং কলকাতায় ব্যাংক বন্ধ থাকবে। ১৭ ই অক্টোবর মহর্ষি বাল্মিকী জয়ন্তী এবং কাটি বিহু থাকার কারণে আসামে ব্যাংক বন্ধ থাকবে। অন্যদিকে, ২০ অক্টোবর রবিবারের জন্য সাপ্তাহিক ছুটি থাকবে। ২৬ শে অক্টোবর জম্মু-কাশ্মীর অধিগ্রহণ দিবস থাকার কারণে ছুটি থাকবে সেই জায়গায়। এর পাশাপাশি ২৬ শে অক্টোবর কিন্তু চতুর্থ শনিবার, সেই কারণে সারা দেশেই ব্যাংক বন্ধ থাকবে। ২৭ শে অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকার কারণে রবিবার ব্যাংক বন্ধ থাকবে। আর ৩১ অক্টোবর দিওয়ালি থাকার কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…