টেক বার্তা

চার্জ ছাড়াই ১০০ কিলোমিটার চলবে এই ই-স্কুটি, ছোট ব্যবসায়ীদের জন্য দারুন, জানুন দাম

পেট্রোলের দাম বাড়ার পর ভারতে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বেড়েছে। এই চাহিদার সুযোগে ইলেকট্রিক স্কুটারের নতুন নতুন ব্র্যান্ড ভারতীয় বাজারে আসছে। সম্প্রতি ইলেকট্রিক মোবিলিটি স্টার্টআপ বাজ বাইকসও তাদের নতুন ইলেকট্রিক স্কুটার বাজ লঞ্চ করেছে। এই ইলেকট্রিক স্কুটার কোম্পানিটি ভারতের বাজারে এখন ভালোভাবেই নিজের আধিপত্য তৈরি করো ফেলেছে। এখন এই কোম্পানির বেশ কয়েকটি ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে লাভের মুখ দেখছে। তবে এবারে আরেকটি নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসছে বাজ।

বাজ কোম্পানির এই ইলেকট্রিক স্কুটারের দাম মাত্র ৩৫ হাজার টাকা। এই স্কুটারে ব্যাটারি স্যুইচিংয়ের সুবিধাও রয়েছে। অর্থাৎ, ব্যাটারি স্যুইচিং স্টেশন থেকে ব্যাটারি পরিবর্তন করে আপনি অনস্টপ ভ্রমণ করতে পারবেন। এই স্কুটারের টপ স্পিড ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এটি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না।

বাজ ই-স্কুটার আইআইটি-দিল্লি থেকে শুরু করা একটি নতুন ইভি স্টার্ট-আপ। বাজ ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিতে অ্যালুমিনিয়াম কেসিংয়ে ফিট করা লিথিয়াম-আয়ন সেল-সজ্জিত একাধিক পড দেওয়া হয়েছে। এর ফলে চার্জিং অনেক বেশি দ্রুত হবে। এর মোট ওজন ৮.২ কেজি। এটি IP68 রেটযুক্ত, যার অর্থ এটি ওয়াটারপ্রুফ এবং স্প্ল্যাশপ্রুফ।

স্কুটারে এমন একটি নিরাপত্তা বৈশিষ্ট্যও রয়েছে যা আগুন লেগে যাওয়া, জলে ডুবে যাওয়া বা একই ধরনের পরিস্থিতি সনাক্ত করে রাইডারকে সতর্ক করে দেয়। এতে ফাইন্ড মাই স্কুটার বোতামও দেওয়া হয়েছে, যার সাহায্যে আপনি এটি পার্কিংয়ে সহজেই লোকেট করতে পারবেন। স্কুটারটি সম্পূর্ণরূপে কীলেস।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026