ভয়বহ বিস্ফোরণে কেপে উঠল বেলেঘাটা। আজ সকাল সাড়ে ছটা নাগাদ বেলেঘাটা গান্ধী ভবনের কাছেই এই বিস্ফোরণ হয়। এই ঘটনায় ক্লাবের সদস্যরা বলছেন সকালে বাইকে করে কজন বহিরাগত আসে এই এলাকায়। তারাই এই বিস্ফোরণ ঘটিয়েছে। কিন্তু অন্য দিকে অনেকেই বলছেন অনেক আগে থেকেই ওই ক্লাবে রাখা ছিল বিস্ফোরক।
যাই হোক এদিনের এই ঘটনায় এই এলাকার মানুষরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণে উড়ে গিয়েছে একটি বাড়ির ছাদ। পুজোর আগে এরকম বিস্ফোরণে স্বাভাবিক ভাবেই আগের থেকে মানুষ আরো বেশি চিন্তিত হয়ে পড়েছে।
ইতিমধ্যেই বেলা বাড়তেই ওই এলাকা পরিদর্শনে আসে পুলিশ, আনা হয়েছে স্নিফার ডগও। এই ঘটনায় ডিসি ই এস ডি অজয় প্রসাদ জানিয়েছেন, “আমরা তদন্ত করছি। বোম্ব স্কোয়াড এসেছে। ফরেন্সিক আসছে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…