নিউজ

কোটিপতি হবেন পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করে, দেরি না করে এক্ষুনি করুন আবেদন

আপনি যদি জানেন কিভাবে সঠিক জায়গায় অর্থ বিনিয়োগ করতে হয় এবং তা সঠিকভাবে পরিচালনা করতে হয় তাহলে অনেক প্রকল্প আপনাকে দারুন লাভ দিতে পারে। এরকম একটি দুর্দান্ত প্রকল্প হলো পোস্ট অফিস পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্প। এই প্রকল্পে বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে দীর্ঘ মেয়াদে বিশাল তহবিল তৈরি করতে পারবেন এবং এই প্রকল্পের বিশেষ বিষয়টি হলো এই বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ এবং বাজারের উত্থান পতনের দ্বারা এই তহবিল কোনভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। অর্থাৎ এই প্রকল্পে আপনি একটি নির্দিষ্ট হারে সুদ পাবেন এবং সরকার এই স্কিমের সুদের হার নির্ধারণ করে থাকে। এর উপরে প্রাপ্ত সুদ ত্রৈমাসীকে পর্যালোচনা করা হয় এবং এই মুহূর্তে পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে ৭.১ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্প দ্রুত ধনী হবার পরিকল্পনা নয় তবে এটি একটি নিরাপদ বিনিয়োগ বিকল্পের মধ্যে একটি। এই প্রকল্পে বিনিয়োগ করলে দীর্ঘ সময়ের জন্য আপনি বিনিয়োগ করতে পারেন এবং এতে ঝুঁকি খুব একটা বেশি নেই। এছাড়াও এটি যে কোন পোস্ট অফিসে আপনি খুলতে পারেন এবং যারা এই প্রকল্পে বিনিয়োগ করেন তারা সরকারের কাছ থেকে সরাসরি অর্থের নিরাপত্তা পেয়ে যাচ্ছেন। আপনি পোস্ট অফিস বা ব্যাঙ্কে পিপিএফ একাউন্ট খুলতে পারেন এবং এই একাউন্টের মেয়াদ হয়ে থাকে ১৫ বছরের জন্য। তবে ১৫ বছরের পর আরো দুবার পাঁচ বছরের জন্য এই একাউন্টের মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে অর্থাৎ সর্বাধিক ২৫ বছরের জন্য আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন।

আপনি যদি পোস্ট অফিস পাবলিক প্রভিডেন্ট ফান্ড একাউন্টে প্রতিমাসে ১২৫০০ টাকা করে জমা করেন এবং ১৫ বছর পর তা উত্তোলন করেন তাহলে আপনি মোট ৪০.৮২ লক্ষ টাকা পেয়ে যাবেন এবং এতে আপনার মোট বিনিয়োগ হবে ২২.৫০ লক্ষ টাকা। বাকি পুরো টাকা কিন্তু আপনি রিটার্ন হিসেবে পাবেন এবং প্রতিবছর ৭.১ শতাংশ হারে সুদ পেয়ে এত টাকা আপনার লাভ হবে। এতে নূন্যতম মেয়াদকাল ১৫ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর। অর্থাৎ দুবার পাঁচ পাঁচ বছরের এক্সটেনশন পেলে আপনি ২৫ বছরের জন্য পিপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগ করতে পারেন। আপনি ২৫ বছর বিনিয়োগ করলে ১.০৩ কোটি টাকা রিটার্ন পেয়ে যাবেন। এতে বিনিয়োগ এর অর্থ হবে ৩৭.৫ লক্ষ টাকা এবং আপনি আরও ৬৫.৫৮ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026