ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দারুন সুযোগ! পোস্ট অফিসের এই স্কিমে প্রতিমাসে মোটা টাকা আয় হবে, জানুন বিস্তারিত

আজকাল মানুষ অর্থ উপার্জনের পাশাপাশি ভবিষ্যতের জন্য বিনিয়োগের দিকে খেয়াল রাখছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিনিয়োগের স্কিম রয়েছে এবং তার থেকে বেশ ভালো পরিমাণ টাকা রিটার্নও পাওয়া যায়। তবে বিনিয়োগের কথা উঠলেই প্রথমেই জেনে রাখা ভালো যে বিনিয়োগ মাত্রই ঝুঁকি আছে। যেই সমস্ত স্কিমে বেশি রিটার্ন থাকে সেখানে ঝুঁকির পরিমাণ বেশি। তাই ঝুঁকির ভয়ে অনেকেই পিছিয়ে পড়ে বিনিয়োগ করতে চান না। তবে এবার তাদের জন্য এক অনন্য স্কিম আনলো পোস্ট অফিস। এবার স্বামী স্ত্রী মিলিয়ে একবার বিনিয়োগ করে বিরাট পরিমাণ রিটার্ন পেতে পারেন। পোস্ট অফিসের একটি বিশেষ স্কিম রয়েছে যার মাধ্যমে স্বামী ও স্ত্রী দু’জনে মিলে ৫৯ হাজার ৪০০ টাকা আয় করতে পারবেন ৷ স্কিমের নাম পোস্ট অফিস মান্থলি সেভিংস স্কিম (Post Office MIS), যার মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট টাকা আয় করতে পারবেন৷

পোস্ট অফিসের POMIS স্কিমের জন্য আপনি মাত্র ১০০০ টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই স্কিম পেতে গেলে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থাকতেই হবে। স্বামী স্ত্রী সুবিধা পেতে পোস্ট অফিসে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন। জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে ৯ লাখ টাকা বিনিয়োগ করে আপনি এই স্কিমের সুবিধাগুলি পাবেন। আপনার অ্যাকাউন্টে যদি ৪.৫ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি প্রতি মাসে ৬.৬ শতাংশ সুদের হারে ২৪৭৫ টাকা করে পাবেন। ৫ বছরে এই সুদের পরিমাণ হবে ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। এতে এটা সিঙ্গেল অ্যাকাউন্টের হিসাব। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে আপনি ৯ লাখ টাকা বিনিয়োগ করবেন। তাহলে আপনি বছরে ৫৯ হাজার ৪০০ টাকা পাবেন। আর সেই হিসাবে প্রতি মাসে সুদ পাবেন ৪৯৫০ টাকা।

তবে আপনি যদি ১ বছর থেকে ৩ বছরের মধ্যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেন তাহলে আপনার জমার পরিমাণ থেকে ২ শতাংশ কেটে আপনার টাকা ফেরত দেওয়া হবে। এছাড়া আপনি যদি ৩ বছর পর সেই টাকা তুলতে চান তাহলে জমার পরিমানের ১ শতাংশ কেটে টাকা ফেরত দেওয়া হবে। তবে আপনি যদি ৫ বছর টাকা রেখে দিতে পারেন তাহলে প্রতি মাসে ২৫০০ টাকার কাছাকাছি সুদ পেয়ে যাবেন।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

Fatboy Slim and Sonny Fodera to Headline Radio 1’s Big Weekend in Sunderland

BBC Radio 1’s Big Weekend is set to return with a massive dance party on…

March 7, 2026

Classic TV Dramas Copper and Cedar Cove Find New Homes

The vintage drama Copper has secured a new streaming home in the U.K. British broadcaster…

March 7, 2026

Brooks Nader Embraces Summer 2026 in Bold Agua Bendita Bikini Look

Key Points Model Brooks Nader showcased a vibrant Agua Bendita bikini in a beachside Instagram…

March 6, 2026

Sofía Vergara Stuns in Sheer Statement Look During Paris Appearance

Key Points Sofía Vergara turned heads in Paris with a daring completely sheer black turtleneck.…

March 6, 2026

Camila Cabello Marks 29th Birthday With Relaxed Halter Top Look on Instagram

Key Points Camila Cabello celebrated her 29th birthday with a personal Instagram photo carousel. She…

March 6, 2026

Charli D’Amelio Turns Heads in Bold Backless Dress at Milan Fashion Week

Key Points Charli D’Amelio showcased a striking black backless slip dress during Milan Fashion Week.…

March 6, 2026