State Bank of India: স্টেট ব্যাংকের সাহায্যে করুন রোজগার, প্রতিমাসে বাড়ি বসেই পেয়ে যান ৬০ হাজার টাকা

করোনা ভাইরাস সংক্রমণের কারণে একটা দীর্ঘ সময় ধরে নিম্নমুখী হতে শুরু করেছে অর্থনীতি। এই মহামারী ভারতের সাধারণ মানুষের উপরে একটা ব্যাপক প্রভাব ফেলেছে। সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে এই মহামারীর কঠিন প্রভাব। প্রত্যেকেই দিনরাত ধরে এই মহামারীর সঙ্গে লড়াই করার চেষ্টা চালাচ্ছেন। তবে এবারে তাদের সাহায্য করতে এগিয়ে এসেছিল বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা। তবে এবারে তাদের সাহায্য করতে এগিয়ে এলো ভারতের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি এসবিআই এমন একটি প্রকল্প চালু করেছে যার মাধ্যমে আপনি প্রতিমাসে ৬০ হাজার টাকা রোজগার করতে পারবেন খুবই সহজে। এর জন্য করতে হবে আপনাকে একটি অত্যন্ত ছোট্ট কাজ। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি স্টেট ব্যাংকের মাধ্যমে রোজগার করবেন প্রতি মাসে এই বিপুল পরিমাণ টাকা।

আপনি যে পদ্ধতিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে কাজ করে বছরে ৭ লক্ষ ২০ হাজার টাকা রোজগার করতে পারবেন সেটি হলো এটিএম ফ্রাঞ্চাইজি গ্রহণ। এসবিআই এর এটিএম ফ্রাঞ্চাইজি গ্রহণ করতে হলে আপনার আবাসিক এলাকা একটি খালি জমি থাকতে হবে। তাহলেই কিন্তু আপনারা এটিএম ইনস্টলেশন এর জন্য আবেদন জানাতে পারবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে।

এসবিআই এটিএম ফ্রাঞ্চাইজি নেওয়ার শর্ত-

১. এসবিআই এটিএম এর ফ্রাঞ্চাইজি নিতে গেলে আপনার কাছে মোটামুটি ৫০ থেকে ৮০ বর্গফুটের মত জায়গা থাকতে হবে।
২. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অন্য একটি এটিএম থেকে আপনার জমির দূরত্ব কম করে হলেও ১০০ মিটার হতে হবে।
৩. এই জায়গাটির দৃশ্যমানতা ভালো হতে হবে এবং এই জায়গাটা হতে হবে একটি স্পেস গ্রাউন্ড।
৪. এই জায়গায় ২৪ ঘন্টা পাওয়ার সাপ্লাই থাকতে হবে এবং এক কিলোওয়াট ক্ষমতার বিদ্যুৎ কানেকশন থাকতে হবে।
৫. এই এটিএমে প্রতিদিন ৩০০ টি লেনদেনের ক্ষমতা থাকতে হবে।
৬. এটিএমের জায়গায় কংক্রিট নির্মিত ছাদ থাকতে হবে।
৭. সোসাইটি এবং অথরিটির নো অবজেকশন সার্টিফিকেট আপনার কাছে থাকতে হবে।

এসবিআই এটিএম ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন?
১. আইডি প্রুফের মধ্যে রয়েছে – আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড।
২. অ্যাড্রেস প্রুফ – রেশন কার্ড, ইলেক্ট্রিসিটি বিল
৩. ব্যাংক অ্যাকাউন্ট এবং পাসবুক
৪. ফটোগ্রাফ, ইমেল আইডি এবং ফোন নম্বর
৫. অন্যান্য কিছু ডকুমেন্টস
৬. জিএসটি নম্বর
৭. ফিনান্সিয়াল ডকুমেন্ট

এইভাবে করুন আবেদন

এসবিআই এটিএম ফ্রাঞ্চাইজি প্রদান করা কোম্পানিগুলির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। ভারতে এটিএম তৈরি করার কন্ট্রাক্ট মূলত তিনটি কোম্পানির কাছে রয়েছে – টাটা ইন্ডিক্যাশ, মূথুট এটিএম এবং ইন্ডিয়া ওয়ান এটিএম। এর জন্য আপনি যে কোন একটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন।

কত টাকা রোজগার করতে পারেন?

এই তিনটি কোম্পানির মধ্যে সবথেকে পুরনো কোম্পানি হল টাটা ইন্ডিক্যাশ। এই কোম্পানির থেকে এটিএম ফ্রাঞ্চাইজি গ্রহণ করতে হলে আপনাকে ২ লাখ টাকার সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। এই ডিপোজিট হবে একেবারে রিফান্ডেবল। আপনাকে ৩ লক্ষ টাকা ব্যাংকিং ক্যাপিটাল হিসেবে জমা করতে হবে। এভাবে আপনার সম্পূর্ণ ক্যাপিটাল হবে ৫ লক্ষ টাকা। আর এই এটিএম গ্রহণ করলে প্রতিটি ক্যাশ লেনদেন থেকে আপনি পেয়ে যাবেন ৮ টাকা করে ও নন-ক্যাশ লেনদেন থেকে পাবেন ২ টাকা করে। অর্থাৎ সারা বছরে আপনি রিটার্ন পাবেন মোটামুটি আপনার ইনভেস্টমেন্টের ৩৩-৫০ শতাংশের মতো। যদি আপনার এটিএম থেকে প্রতিদিন ২৫০ টি ট্রানজেকশন হয়, যার মধ্যে ৬৫ শতাংশ হয় ক্যাশ লেনদেন তাহলে আপনার প্রতি মাসের রোজগার মোটামুটি ৪৫ হাজার টাকা হবে। অন্যদিকে যদি আপনার এটিএম থেকে প্রতিদিন ৫০০টি করে লেনদেন হয়ে, তাহলে আপনার প্রতি মাসে ৮৮ থেকে ৯০ হাজার টাকা আয় হবে। অর্থাৎ একবার নিবেশ করলেই আপনি পেয়ে যাবেন ব্যাপক রিটার্ন।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

‘Barry & Me’ Secures Global Distribution Deals Ahead of Berlin Market Premiere

Swiss box office hit Barry & Me has closed several major international distribution deals ahead…

February 13, 2026

Gene Simmons Faces Renewed Backlash Over Hip-Hop Remarks

Gene Simmons has reignited controversy with fresh comments dismissing hip-hop’s place in the Rock &…

February 13, 2026

Michelle Obama Reveals She Got 10 Piercings in One Sitting

Michelle Obama is embracing a bold new look. The former first lady revealed on her…

February 13, 2026

James Van Der Beek’s Wife Kimberly Shares Emotional Tribute with Alana Springsteen’s Cover

James Van Der Beek’s wife, Kimberly, honored her late husband by reposting a heartfelt cover…

February 13, 2026

Kino Lorber Acquires Rafael Manuel’s Filipiñana After Sundance Debut

Kino Lorber has picked up North American distribution rights to Rafael Manuel’s feature debut Filipiñana,…

February 12, 2026

Anne Hathaway Praises Bad Bunny’s Super Bowl Halftime Show

Anne Hathaway has added her voice to the growing chorus of praise for Bad Bunny’s…

February 12, 2026