টেক বার্তা

ফের বিপদের মুখে পৃথিবী, ধেয়ে আসছে বিশালাকার গ্রহাণু

অরূপ মাহাত: ২০২০ সালে বিপদ যেন পিছু ছাড়ছে না বিশ্ববাসীর। করোনা জনিত মহামারীতে এমনিতেই বিধ্বস্ত বিশ্বের মানুষ। এর মধ্যেই গোদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দিচ্ছে একের পর এক বিপর্যয়। এবার এক বিশালাকার গ্রহাণু পৃথিবীর দিকে দ্রুতগতিতে ছুটে আসছে বলে সতর্ক করলেন বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা এ বিষয়ে জানান, লন্ডন আইয়ের চেয়েও দেড়গুণ বড় গ্রহাণুটির আয়তন।

৪৩০ ফুট উচ্চতার এই জনপ্রিয় পর্যটনস্থলের চেয়েও দেড়গুণ বড় গ্রহাণুটি। আগামী ২৪ শে জুলাই পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে এটি। গ্রহাণুটি পৃথিবীর জন্য খুব ‘ঝুঁকিপূর্ণ’ বলে আগেভাগেই সতর্ক করেছেন নাসার বিজ্ঞানীরা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা এই পাথুরে গ্রহাণুটির নামকরণ করেছেন ‘২০২০ এনডি’। আগামী ২৪ শে জুলাই ১৭০ মিটার আয়তনের এই বিশালাকার গ্রহাণুটি পৃথিবীর ০.০৪৩ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিটের মধ্যে চলে আসবে। পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্বকে ১ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট ধরা হয় (১৪ কোটি ৯৫ লক্ষ ৯৮ হাজার ০০০ কিমি)।

প্রতি ঘন্টায় ৪৮ হাজার কিমি বেগে ছুটে আসা এই বিশালাকার গ্রহাণুটি পৃথিবী থেকে ৫০লক্ষ ৮৬ হাজার ৩২৭ কিমি দূরত্বের মধ্যে চলে আসবে। জ্যোতির্বিজ্ঞানের হিসেবে এই দূরত্ব তেমন বেশি নয়। নাসার বিজ্ঞানীদের সতর্কতা অনুযায়ী, পৃথিবীর কাছাকাছি আসার মতো সম্ভাবনার মাপকাঠির ভিত্তিতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ গ্রহাণু হিসেবে চিহ্নিত হয়েছে এই গ্রহাণুটি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026