খেলা

স্বপ্ন দেখাচ্ছে ইস্টবেঙ্গলের আক্রমণভাগ!

সুরজিৎ দাস: ইস্টবেঙ্গল আক্রমণ ভাগ এইবারো দেশের অন্যতম সেরা আক্রমণ ভাগ হয়ে উঠতে চলেছে এমনটা বলাই যায়। ডুরান্ডের ফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্ট এর অন্যতম সেরা স্ট্রাইকিং লাইনআপ ছিলো তাদের এই বছর এখনো ৬ ম্যাচ খেলেছে লাল হলুদ বাহিনী জিতেছে ৪ টি তে গোল হয়েছে মোট ১৩ টি। সবে মাত্র মরশুম শুরু হয়েছে দল এখনো পুরোপুরি সেট হয় নি তাতেই আক্রমণ ভাগ ফুল ফোটাতে শুরু করেছে আইলিগে এই স্ট্রাইকিং ফোর্সের উপর আশা রাখতেই পারেন লাল হলুদ সমর্থকরা।

দলের মূল স্তম্ভ হাইমে কোলাডো ৪ টি গোল পেয়েছেন তার চোরা গতি, অনবদ্য ড্রিবলিং এর সাথে এইবার যুক্ত হয়েছে বাক খাওয়ানো সেটপিস নেওয়ার ক্ষমতা যা হাইমে কে আরোও শক্তিশালী করে তুলেছে। গত মরশুমে আলেহান্দ্রোর আবিষ্কার ছিলো কেরালাইট স্ট্রাইকার জবি জাস্টিন এই মরশুমে জবি কে না পেলেও জবির বিকল্প তৈরে করে ফেলেছেন স্পানিশ মাস্টারমাইন্ড। পাহাড়ের ফুটবলার বিদ্যাসাগর সিং এবার লাল হলুদের অন্যতম স্টার হতে চলেছেন ইতিমধ্যেই তার নামের পাশে আছে ৬ গোল সাপোর্টিং স্ট্রাইকার পাশে থাকলে প্রতি ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন বিদ্যাসাগর।

পিন্টু ও ব্রেন্ডন দলের অন্যতম চলনশক্তি হতে চলেছে উইং ধরে গতিময় ফুটবল খেলে একের পর এক আক্রমণ করতে পারেন এই দুই তরুণ ফুটবলার। নবাগত বিদেশী মার্কোস এস্পাদা কে প্রথম ম্যাচ দেখেই বিচার করা যাই না কলকাতার কাদাময় মাঠে ইউরোপিয়ান ফুটবলার দের পা থেকে শৈল্পিক ছোঁয়া আশা করাই বোকামি তাই মার্কোস কে নিয়ে এখনই মন্তব্য করা যায় না। অপরদিকে স্পানিশ প্লেমেকার অ্যাটাকিং মিডিও হুয়ান মেরা যোগ দিলে এই দলের আক্রমণ ভাগ আরও সচল হয়ে উঠবে তা আশা করাই যায়। তাই কলকাতার লিগের পরবর্তী ম্যাচ গুলোতে ও আইলিগে ইস্টবেঙ্গল স্ট্রাইকিং লাইনআপ কে ঘিরে স্বপ্ন দেখতেই পারেন লাল হলুদ জনতা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026