নাগরিকত্ব আইন এর প্রতিবাদে গোটা ভারত সহ বাংলাও উত্তপ্ত। সেই আঁচ পড়েছে শহর কলকাতাতেও। এরই মাঝে রবিবার আয়োজিত হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচ। এই পরিস্থিতিতে ম্যাচের দিন পুলিশি নিরাপত্তাজনিত অভাব তৈরি হয়েছে। তাই বাতিল হয়ে গেল রবিবার ২২ শে জানুয়ারির ডার্বি ম্যাচ। ম্যাচটি জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে।
ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বিধাননগর পুলিশ কমিশনারেটে একটি বৈঠকের পর বিধাননগরের ডেপুটি কমিশনার জানান “আমাদের তরফ থেকে কোনো অসুবিধা ছিল না, উদ্যোক্তারাই ম্যাচ পিছিয়ে দেয়”। যদিও কর্মকর্তারা জানান পুরো স্টেডিয়ামে নিরাপত্তা দিতে পারবেনা বলেছে বিধাননগর পুলিশ তাই দর্শক সংখ্যা অর্ধেকেরও কমিয়ে দিতে হবে। এরকম পরিস্থিতিতে ম্যাচ আয়োজন সম্ভব নয়। তাই ম্যাচটি পিছিয়ে দেওয়া হচ্ছে।
রবিবার ম্যাচের জন্য অনলাইন টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছিল ইতিমধ্যেই। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যারা টিকিট কেটে ফেলেছেন তারা ঐ টিকিট দিয়েই যখন ম্যাচটি হবে সেটি দেখতে পারবে। এক্ষেত্রে বাঙাল-ঘটির সেই চিরাচরিত লড়াই দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরো বেশ কয়েকটা দিন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…