নিউজ

জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনদের জন্য অন্তত চালানো হোক লোকাল ট্রেন, রাজ্যের কাছে আর্জি রেলের

কলকাতা: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সাত-আট মাস ধরে গোটা দেশেই স্তব্ধ হয়ে রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। যাত্রীদের কথা এবং উৎসবে চাহিদার কথা মাথায় রেখে দেশের বিভিন্ন প্রান্তে চালু হয়েছে একাধিক স্পেশাল ট্রেন। কিন্তু এখনও গড়ায়নি লোকাল ট্রেনের চাকা। তবে এবার সর্বসাধারণের জন্য না হলেও অন্তত জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনদের জন্য লোকাল ট্রেন চালু হোক, এমনটাই চাইছেন রেল কর্তারা। লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্যকে ফের চিঠি দিল পূর্ব রেল।

এই প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএম এসপি সিং বলেছেন, ‘সর্বসাধারণের জন্য নয়, অন্তত জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত আছেন যারা, তাদের কথা ভেবে কিছু সংখ্যক লোকাল ট্রেন চালানোর অনুমতি দিক রাজ্য। আনলক প্রক্রিয়ায় রাজ্যে অনেক কিছুই খুলে গিয়েছে। শুধুমাত্র লোকাল ট্রেন পরিষেবা একেবারেই চালু হয়নি। মেট্রো রেল পরিষেবা চালু হয়ে গিয়েছে। তাই এবার জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত মানুষজনদের জন্য অন্ততপক্ষে নির্দিষ্ট সময় অন্তর কিছু সংখ্যক লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়া উচিত রাজ্য সরকারের। তা না হলে প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে আসা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজনদের যে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তা বাড়বে বৈ কমবে না।

কিন্তু পূর্ব রেল লোকাল ট্রেন চালানোর কথা বললেও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজ্যের ইতিবাচক সাড়া না পেলে নিজের ইচ্ছে থাকা সত্বেও লোকাল ট্রেন চালাতে পারবে না রেল। তাও বারবার রাজ্যকে চিঠি দিয়ে আর্জি জানানো হচ্ছে। দীর্ঘ সাত-আট মাস ধরে করোনার কারণে যেভাবে রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে রয়েছে, তাতে আয় কমেছে রেলের। রাজ্যকে সেদিকটাও বিবেচনা করার কথা বলা হয়েছে। কিন্তু কোনও কিছুতেই এখনও পর্যন্ত সাড়া দেয়নি রাজ্য সরকার। তাই আদৌ লোকাল ট্রেন এর মধ্যে চালু হবে কিনা, তা নিয়ে সেই একই প্রশ্ন রয়ে গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026