নিউজ

পুজোর মরশুমে দশটি ট্রেন চালাতে চায় পূর্ব রেল

কলকাতা: পুজো আসতে আর এক মাসও বাকি নেই। করোনা পরিস্থিতির মধ্যেও তাই জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে রাজ্যবাসী। মাস্ক, স্যানিটাইজারকে সঙ্গী করে দৈনন্দিন জীবনে পা রেখেছে সকলে। করোনা ভুলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে ভাসাতে প্রস্তুত কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলার মানুষজন। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে পুজো হলেও জেলার মানুষ যেভাবে প্রত্যেকবার কলকাতার প্রতিমা দর্শন করতে আসে, তা কি এবারও সম্ভব হবে? কী করে সম্ভব হবে? কারণ, নিউ নর্ম্যাল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সকলে গেলেও এখনও পর্যন্ত ট্রেন পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে রয়েছে। তাহলে কি এবার প্রতিমা দর্শন হবে না? হলেও হতে পারে। কারণ, দুর্গাপুজোকে মাথায় রেখে হাওড়া ও শিয়ালদা থেকে দশটি অত্যন্ত প্রয়োজনীয় ট্রেন চালানোর ভাবনা ভাবছে পূর্ব রেল।

অক্টোবর মূলত পুজোর মাস। এই সময়ে যাত্রীবাহী ট্রেন থেকে বিপুল পরিমণে আয় হয় রেলের। কিন্তু বিগত কয়েক মাস ধরে করোনা পরিস্থিতির কারণে রেল পরিষেবা থেকে তেমন কিছুই আয় সম্ভব হয়নি। তাই সবদিক বিচার- বিবেচনা করে হাওড়া ও শিয়ালদা থেকে দশটি অত্যন্ত প্রয়োজনীয় ট্রেন চালাতে চায় পূর্ব রেল। এ নিয়ে ইতিমধ্যেই পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ওই রেলের প্রিন্সিপাল চিফ অপেরেশন ম্যানেজারকে লিখিতভাবে জানিয়েছেন। এতে যাত্রী সুবিধার পাশাপাশি ওই ট্রেনগুলি চালালে প্রচুর পরিমাণে টাকা আসবে রেলের কাছে, এমনটাও এই চিঠিতে বলা হয়েছে।

উত্তরবঙ্গগামী দার্জিলিং মেল, শরাইঘাট এক্সপ্রেস চালানোর কথা ভাবছে পূর্ব রেল। কারণ, পুজোর সময় এই দুটি ট্রেনের চাহিদা অত্যন্ত বেশি থাকে। অন্যদিকে দিল্লিগামী হিমগিরি এক্সপ্রেস সপ্তাহে তিনদিন চালানো যেতে পারে বলেও ভাবনা-চিন্তা করা হচ্ছে। এছাড়া শিয়ালদা-অমৃতসার এক্সপ্রেস, ফারাক্কা থেকে দিল্লিগামী ট্রেন, শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস, উত্তর বিহারের দিকে যাতায়াতকারী ট্রেন পূর্বাঞ্চল এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, মিথিলা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, যোগবানী এক্সপ্রেস সহ আরও বেশ কয়েকটি ট্রেন চালানোর কথা ভাবছে রেল।

এইসব ট্রেনগুলির চাহিদা উৎসব মরশুমে প্রায় দ্বিগুণ থাকে। তাই এই ট্রেন চালালে যাত্রীদের যেমন সুবিধা হবে, তেমন রেলের অর্থ আসার পথ সুগম হবে বলে মনে করা হচ্ছে। তবে সবটাই এখন ভাবনার মধ্যে রয়েছে। কোনও কিছু এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। তাই দুর্গাপূজোর সময় ট্রেন চলবেই, এ কথা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026