গতকাল থেকেই শুরু হয়ে গেছে ফুল বাগান মেট্রোর যাত্রা, ওদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ মিনিট অন্তর চলেছে ট্রেন। সারা দিনে মোট ৪৮টি ট্রেন চালানো হয়। ইস্ট-ওয়েস্ট মেট্রো পথের দৈর্ঘ্য হবে প্রায় ৫ কিলোমিটার। পরিষেবা খুলে দেওয়ার জন্য গত এক সপ্তাহ ধরে রাতে নিয়মিত মহড়া হয়েছে।
পরিষেবার উদ্বোধন করে রেলমন্ত্রী এ দিন জানান, নতুন কোনও বিপত্তি দেখা না দিলে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের সমস্ত কাজ শেষ করে ফেলতে চান তাঁরা। সামনে পুজো, আর পুজোর কেনাকাটা করতে গিয়ে জাতীয় শহরবাসীকে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, সে কথা মাথায় রেখেই মেট্রো কর্তৃপক্ষ গতকাল থেকেই বাড়িয়েছে মেট্রো।
রবিবার ২৯টি আপ ও ২৯টি ডাউন মেট্রো চলবে। এবার সেই তালিকায় জুড়ে যেতে চলছে ফুল বাগান মেট্রো ষ্টেশন। সব মিলিয়ে আরো এক খুশির খবর। অন্যদিকে সোমবার থেকেই বাড়ানো হয়েছে কলকাতায় মেট্রোর সংখ্যা। রবিবার মেট্রো চলবে শুধুমাত্র নোয়াপাড়া-কবি সুভাষ রুটে।
২০ মিনিট অন্তর দেওয়া হয়েছে মেট্রো পরিষেবা। আশা করা হচ্ছে এর ফলে সুবিধা মিলবে যাত্রীদের। চলতি মাসের প্রায় ১৪ তারিখ থেকে চলছে মেট্রো। আর আগের থেকে একটু একটু করে বাড়ছে যাত্রীদের ভিড়। গত ১৩ ফেব্রুয়ারি সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে চালু হয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো। আর এসবের মাঝেই রেল মন্ত্রকের সবুজ সঙ্কেত পেতেই এ দিন ফুলবাগান পর্যন্ত চালু করা হল নতুন মেট্রো পরিষেবা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…