বহু প্রতীক্ষার পর অবশেষে চালু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প। আজ বৃহস্পতিবার রেলমন্ত্রী উদ্বোধন করবেন এই প্রকল্পের, আর আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা প্ৰদান। প্রথম পর্যায়ে আপাতত সল্টলেক করুণাময়ী থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ৬ টি স্টেশনে চলবে ইস্ট ওয়েস্ট মেট্রো। এই পথের মোট দূরত্ব ৬ কিমি। সল্টলেক সেক্টর ফাইভ করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যালস, সল্টলেক স্টেডিয়াম এই ৬ টি স্টেশনের মধ্যেই শুরু হবে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের প্ৰথম ধাপ। এক একটা স্টেশনকে এক এক রকমের থিমে সাজানো হয়েছে মেট্রো কতৃপক্ষের তরফে। প্রতিটা স্টেশনে থাকছে আধুনিক সমস্ত রকম ব্যবস্থা। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে সবকটি মেট্রো রেকই হবে এসি রেক।
মেট্রো রেলে আত্মহত্যার চেষ্টার কথা আমরা প্রায়শই শুনে থাকি, এবার সেই আত্মহত্যা রোখার জন্যে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে বিশেষ ব্যবস্থা নিয়েছে মেট্রো কতৃপক্ষ। প্রতিটি স্টেশনে থাকবে বিশেষ স্ক্রিন ডোরের ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তার জন্য এই প্রকল্পে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মেট্রো কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতিটি স্টেশনে ফোন রাখা থাকবে। যাত্রীরা কোনো অসুবিধা হলে ওই ফোন থেকে ফোন করে কতৃপক্ষকে জানাতে পারবে।
আরও পড়ুন : পুলওয়ামায় সেনা কনভয়ে হামলার চার্জশিট জমা দিল NIA
ইস্ট ওয়েস্ট প্রকল্পেও টোকেন ও স্মার্টকার্ডের ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে মেট্রো কতৃপক্ষ। ভাড়া ৫ ও ১০ টাকা পর্যন্ত রাখা হয়েছে। ভাড়ার তালিকাও লাগানো হয়েছে প্রতিটা স্টেশনে। আপাতত ২০ মিনিট অন্তর ট্রেন চলবে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে। সল্টলেক স্টেডিয়াম থেকে করুণাময়ী পর্যন্ত যেতে ১৪ মিনিট লাগবে। রবিবার বাদে সপ্তাহের বাকি দিন গুলো সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং রবিবারে সকাল ১০টা থেকে রাত পর্যন্ত চলবে ট্রেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…