ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

East West Metro: ওয়েলিংটন-বউবাজার এলাকায় জোর কদমে শুরু মেট্রোর কাজ, ৮ মাসের জন্য বন্ধ থাকবে যান চলাচল

ইস্ট ওয়েস্ট মেট্রো চালানোর জন্য শেষ অস্ত্র সেই ১৬০ বছরের পুরনো প্রযুক্তি। ওয়েলিংটন স্কয়ার ইস্ট ওয়েস্ট মেট্রো ভেন্টিলেশন শাফট তৈরির সময় যাতে মাটি ধ্বসে গিয়ে নতুন করে বিপত্তি না ঘটে, সেই জন্য ইউরোপের বিভিন্ন খনিতে ব্যবহার করা বহু পুরনো প্রযুক্তি ব্যবহার করতে চলেছে ভারতীয় রেল। মাটির ভিতরে তরল নাইট্রোজেন গ্যাস পাঠিয়ে একটা জায়গা পুরোপুরি জমিয়ে দেওয়া হবে এবং তারপর এই সুরঙ্গ কাটার কাজ করবে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এর নির্দেশিত একটি কর্মী দল। এই কাজের জন্য ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত ওয়েলিংটন স্কয়ার দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মে মাসে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু হবে এই আগস্ট মাসে।

মাইনাস ১৯৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার তরল নাইট্রোজেনকে নির্দিষ্ট কিছু জায়গার মধ্যে দিয়ে ভূগর্ভে পাঠিয়ে দিয়ে গ্রাউন্ড ফ্রস্ট তৈরি করে নতুনভাবে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শুরু করতে চাইছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। ১৮৬২ সালে ইউরোপে এই প্রযুক্তির ব্যবহার প্রথম শুরু হয়েছিল। তবে ভারতে এই প্রথম এরকম অভিনব প্রযুক্তির প্রয়োগ হতে চলেছে বলে জানাচ্ছেন প্রযুক্তিবিদরা। তবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এই ধারার প্রয়োগ ভারতে হয় না। সেই কারণে এই প্রযুক্তিগত দক্ষতা দেশের কোন ইঞ্জিনিয়ারিং সংস্থার নেই। সেই কারণেই নরওয়ের সংস্থা জিওফ্রস্ট এর প্রযুক্তিবিদরা এই কাজটি করার জন্য কলকাতায় আসছেন বলে জানা যাচ্ছে। ভূগর্ভে লিকুইড নাইট্রোজেন পাম্প করার আগে প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে।

ওয়েলিংটন স্কয়ারের এই জায়গায় মাটির নিচে সিইএসসির একটি ৩৩ কিলো ভোল্টের বিদ্যুৎ পরিবাহী কেবিল রয়েছে। সেই কেবিলকে অন্তত ছয় মিটার সরিয়ে নিয়ে যেতে হবে। তার পাশাপাশি ভূগর্ভস্থ নিকাশী নালায় জল যাওয়া যাতে আটকে না যায় সেই জন্য নালা ইনসুলেটর দিয়ে মুড়ে ফেলা হবে বলে জানানো হয়েছে। এরপরেই শুরু করা হবে গ্রাউন্ড ফ্রস্ট করার কাজ। সুতরাং ১০ আগস্ট থেকে পরের ৮ মাসের জন্য বন্ধ থাকবে ওয়েলিংটন স্কয়ার দিয়ে যান চলাচল। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আবারো পরে এপ্রিল মাসে নতুন করে চালু হবে যান চলাচল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026